অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালককে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৪:১১ পিএম

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় অটোরিকশা ছিনতাইয়ের জন্য এক তরুণ অটোচালককে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের জুরা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত অটোচালক আরাফাত হাসান (১৬) সলিমগঞ্জ ইউনিয়নের কাদৈর গ্রামের মো.এন্তাজ মিয়ার ছেলে। হত্যাকারীরা হত্যার পর তার অটোরিকশাটি নিয়ে গেছে। 

পুলিশ জানায় ও নিহতের পরিবার জানায়, উপজেলার গণি শাহের মাজার থেকে রাত সাড়ে ৯টার দিকে আরাফাত অটোরিকশায় দুইজন যাত্রী নেন৷ অনেক রাত হয়ে যাওয়ার পরও বাড়ি না যাওয়ায় তার বাবা মোবাইলে কল দিলে আরাফাত জানায়, দুইজন যাত্রীকে নিয়ে গণি শাহর মাজার থেকে রতনপুরের খাগাতুয়া গ্রামের দিকে যাচ্ছেন তিনি। এরপরই আরাফাতের বাবা ফোনে তার চিৎকার শুনতে পান। এরপর আর তার সাথে কোন যোগাযোগ করা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, আরাফাতের মরদেহ খাগাতুয়া গ্রামের জুরা ব্রিজ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে৷ মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের  মর্গে পাঠানো হয়েছে।

 

একাত্তর/জো
প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর