ভোটের আচারণবিধি ভাঙলেন এমপি মহিব

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১০:২১ পিএম

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে স্থানীয় এমপি ও দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিব্বুর রহমান মহিবের বিরুদ্ধে। বিষয়টি কানে গেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের।

স্থানীয়রা জানান, রােববার সন্ধ্যায় রাঙ্গাবালী উপজেলা সদরে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলের সামনেই হাত নাড়াতে দেখা যায় এমপি মহিবকে। এসময় নেতাকর্মীরা ‘নৌকা নৌকা, মহিব ভাইয়ের নৌকা’ বলে স্লোগানও দিয়েছেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সড়কে গিয়ে শেষ হয়।  

তারা বলেন, তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে ভোটের প্রচার চালানোর সুযোগ নেই।

এ ব্যাপার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাে. মিজানুর রহমান বলেন, প্রতীক বরাদ্দের আগে কােনো মিছিল-মিটিং করা যাবে না। ওই মিছিলটি করে আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। 

একাত্তর/এসি
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন গভীর বঙ্গোপসাগর।
গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে পটুয়াখালীর রাঙ্গাবালীর ১০ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। দুর্ঘটনার পরপরই সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে...
স্থল নিম্নচাপের তেমন কোনো প্রভাব দেখা যায়নি রাঙ্গাবালীতে। সকাল থেকে ছিল রোদেলা আকাশ। তবে গভীর সাগর উত্তাল থাকায় সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সতর্ক থাকতে হচ্ছে।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর