সাজেকের পথে পর্যটকবাহী গাড়িতে গুলি, ভাঙচুর

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৪:২৮ পিএম

খাগড়াছড়িতে পর্যটকবাহী গাড়িতে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। অপরদিকে একই স্থানে একই সময় পর্যটকবাহী একটি মাহেন্দ্র, একটি পিকআপ এবং একটি প্রাইভেটকার ভাঙচুর করা হয়েছে। 

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার দীঘিনালা উপজেলার দীঘিনাল-সাজেক সড়কের শুকনাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল হক জানান, দুর্বৃত্তরা পর্যটকবাহী গাড়ি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে। এতে কেউ হতাহত হননি।

তিনি জানান, ঘটনার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পর্যটকসহ গাড়িগুলো উদ্ধার করে সেনাবাহিনীর বাঘাইহাট জোনে নিয়ে যাওয়া হয়। পরে সেগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রহরায় গন্তব্যে পৌছে দেওয়া হয়।

এদিকে অবরোধের কারণে আন্তঃজেলা ও জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি।

শহরের ভেতরে অল্প কিছু ইজিবাইক ও মোটরসাইকেল চলাচল করলেও শহরতলীতে সড়ক অবরোধ চলছে কড়াকড়িভাবে। অবরোধের সমর্থনে ভোরে জেলা সদরের ফায়ার সার্ভিস, স্বনির্ভর এলাকায়সহ বিভিন্ন স্থানে ইউপিডিএফ সমর্থকরা রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করে। পিকেটাররা জেলার মানিকছড়ি ও দীঘিনালাসহ কয়েকটি এলাকায় গাড়ি ভাঙচুর করেছে।

গত ১১ ডিসেম্বর রাতে জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের অনিলপাড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় ইউপিডিএফ এর চার নেতাকর্মী নিহত হন। খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করছে দলটি।

একাত্তর/এসি
শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় খাগড়াছড়িতে নিরাপদে নিয়ে আসা হয়েছে।
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর