স্বতন্ত্র প্রার্থী জাফর আলমকে জেলা আওয়ামী লীগ থেকে অব্যাহতি

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৯:৪২ পিএম

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চকরিয়া পেকুয়া আসনের বর্তমান সংসদ সদস্য ও এই আসনের স্বতন্ত্র প্রার্থী জাফর আলমকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ।

বুধবার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীকে নিয়ে অসৌজন্যমূলক বক্তব্য রাখায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে চকরিয়ার পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলমকে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।

একইসাথে জাফর আলমকে আগামী সাত দিনের মধ্যে উপযুক্ত জবাব দিতে বলেছে জেলা আওয়ামী লীগ। সন্তোষযোগ্য জবাব না পাওয়া গেলে জাফরকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে অনুরোধ করবে জেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার বিকেল তিনটায় পেকুয়ায় নিজের সমর্থনে আয়োজিত এক সভায় বক্তব্য দিতে গিয়ে জাফর আলম আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, আমি একবার মনোনয়ন পেয়েছি- কিন্তু আমি শতবার মৃত্যুর মুখে আপনার জন্য গিয়েছি। আমি আপনার জন্য আমার জীবনে সবকিছু উজাড় করে দিয়েছি। আপনি (শেখ হাসিনা) সেখানে ঘোষণা করলেন আশেক উল্লাহ রফিক এমপি প্রার্থী।

এমপি জাফর জানান, তার প্রতি অবিচার করা হয়েছে। তিনি বলেন, তার কাছ থেকে নৌকা কেড়ে নেওয়া হয়েছে।

একাত্তর/আরএ
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর