বিএনপির নাশকতার তীব্র সমালোচনায় রাবির ১০০ শিক্ষক

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৯:২১ পিএম

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী রাজনীতির নামে বিএনপির নৈরাজ্য, নাশকতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একশ’ শিক্ষক। সহিংসতা সৃষ্টির মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন তারা।

বিবৃতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানান, বিএনপিসহ কয়েকটি দল জনগণের আস্থা হারিয়ে রাজনৈতিক কর্মসূচির আড়ালে নিয়মিত নাশকতা চালাচ্ছে।

পুলিশ হত্যা, শ্রমিক পুড়িয়ে হত্যাসহ আগুন সন্ত্রাস পরিহার করে বিএনপি ও তাদের সমমনা দলগুলোকে দেশের স্বার্থে সুস্থ রাজনীতি চর্চার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

জাতিসংঘ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ পৃথিবীর সব মানবাধিকার সংস্থার প্রতি বাংলাদেশে চলমান সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষকরা।

নির্বাচন বানচালের নামে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেছেন এই ১০০ শিক্ষক। তারা বলেন, আগামী নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে ২৯ অক্টোবর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত কথিত রাজনৈতিক বিক্ষোভের সময় বিএনপি সমর্থকরা ২৭৮টি গাড়িতে আগুন দেয় আর ১৫টি ভবন ভাঙচুর করে। ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে রয়েছে ১৭০টি বাস, ৪৫টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৮টি অন্যান্য যানবাহন। এসব সহিংস ঘটনায় নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনও রেহাই পায়নি।

অবরোধ-হরতালের নামে অগ্নিসংযোগ ও সহিংসতার শিকার হচ্ছেন সাধারণ কৃষক-শ্রমিক, যার বিপক্ষে দাঁড়িয়েছেন রাবির শিক্ষকরা। তারা উদ্বেগ প্রকাশ করে বলেছে, এসব নাশকতার ফলে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে, সাধারণ মানুষ জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

দেশের মানুষ শান্তি ও সহজ-সরল জীবন চায় জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে আসন্ন নির্বাচনে অংশ নিতে আগ্রহী। নির্বাচনে কারচুপি ও ষড়যন্ত্রের অভিযোগের তীব্র বিরোধিতা করে বাংলাদেশের চলমান অগ্রগতিতে অবদান রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।

বিবৃতিতে সই করেছেন- লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ড. এএইচএম কামরুল আহসান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রদীপ কুমার পান্ডে, ইংরেজি বিভাগের আব্দুল্লাহ আল মামুন, বাংলা বিভাগের অধ্যাপক মিজানুর রহমান খান, আইন বিভাগের শিক্ষক ড. এম আহসান কবির, রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষক রুকসানা পারভীন এবং ফার্মেসি বিভাগের শিক্ষক আফিয়া আখতারসহ মোট ১০০ জন।

এআরএস
বিএনপি নেতাকে ‘সাইবার সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দেওয়ার চার মাস পর নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইলেন জামায়াত নেতা ড. মোহাম্মদ নকিবুর রহমান। তিনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে...
নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রথমবারের মতো নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা-৮ আসনের নির্বাচন ও ফলাফলে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি এদেশের কোনো সরকারের শপথ অনুষ্ঠানে আসেন, তাহলে আমাদের ভাবতে হবে আমরা সে শপথ অনুষ্ঠানে যাব কি না, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর