খাগড়াছড়িতে নির্মাণ শ্রমিকদের ওপর গুলি, আহত দুই

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৯:০৫ পিএম

খাগড়াছড়িতে কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে তিন নির্মাণ শ্রমিকের ওপর এলোপাথাড়ি গুলি চালানো হয়েছে। এতে দুই জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে জেলার পানছড়ি উপজেলার দুর্গম খারুবিল এলাকায় এই ঘটনা ঘটে।
 
আহতরা হলেন- পানছড়ির দমদম এলাকার আবুল কাশেমের ছেলে আবদুল  রশিদ (৩৭) এবং মধ্যনগর এলাকার মধু শাহর ছেলে অঙ্গুর মিয়া। অক্ষত রয়েছেন মোটরসাইকেল চালক রমজান আলী।  

স্থানীয় সূত্র জানায়, পানছড়ির দুর্গম এলাকায় সীমান্ত সড়কে কাজ শেষ করে একটি মোটরসাইকেলযোগে তারা ফিরছিলেন। পথে ওই এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পেছন থেকে তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে। এতে মোরসাইকেলে থাকা দুইজন গুলিবিদ্ধ হয়। পরে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে প্রথমে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা সদর হাসপাতালে পাঠায়। 

পানছড়ি থানার অফিসার ইনচার্জ শফিউল আজম বলেন, কে বা কারা গুলি চালিয়েছে তা জানতে চেষ্টা চলছে। 

একাত্তর/এসি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে প্রাইভেটকার পার্কিংকে কেন্দ্র করে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় হামিদুল গাজী (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর