খাগড়াছড়ির ১৯ কেন্দ্র ভোটারশূন্য

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১০:২১ পিএম

খাগড়াছড়িতে ১৯৬টি কেন্দ্রের মধ্যে ১৯টি কেন্দ্রে একটি ভোটও পড়েনি। এছাড়া আরও ছয়টি কেন্দ্র মিলে মাত্র ১৯টি ভোট পড়েছে। জেলার পানছড়ি উপজেলার ২৪ কেন্দ্রের ১১টিতে শূন্য ভোট এবং দক্ষিণ লতিবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ভোট পড়ে। 

রোববার বিকেলে পানছড়ির সহকারী রিটার্নিং কর্মকর্তা অঞ্জন দাশ বিষয়টি নিশ্চিত করেন।

দীঘিনালা উপজেলায় তিনটি কেন্দ্রে আসেননি কোনো ভোটার। আরও পাঁচটি কেন্দ্রে সব মিলিয়ে ১৮জন ভোটার ভোট দিয়েছেন। লক্ষ্মীছড়িতে ১২ কেন্দ্রের পাঁচটিতেই ভোট পড়েনি। এরমধ্যে বর্মাছড়ি ইউনিয়নের চারটি ও সদর ইউনিয়নের একটি।

এসব উপজেলায় নির্বাচনী ফলাফল ঘোষণা কেন্দ্রে এসব তথ্য জানানো হয়। 

তবে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এ বিষয়ে জানতে চাইলে কোনো কথা বলেননি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী জানান, এসব কেন্দ্রগুলো মূলত প্রসিত খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রভাবিত এলাকা। দলটির পক্ষ থেকে নির্বাচনে বাঁধা ও বিধি-নিষেধের কারণেই এমন ঘটনা ঘটেছে বলে দাবি তার।

ইউপিডিএফ’র সংগঠক অংগ্য মারমা সরকারি দলের অভিযোগ অস্বীকার করে বলেছেন, সরকারের নীল নকশার নির্বাচন প্রত্যাখান করেছেন ভোটাররা। এটা জনগণের মৌন প্রতিবাদ।

 

একাত্তর/জো
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
আসছে ঈদুল আজহার টানা লম্বা ছুটিতে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত। বর্ষার আবহে অপরূপ রূপ ধারণ করা সিলেটের জল-পাথরের রাজ্য, পাহাড়-মেঘের মিতালির রাঙামাটি এবং...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর