খাগড়াছড়িতে আলাদা দুর্ঘটনায় দুই মরদেহ উদ্ধার

আপডেট : ১৮ মে ২০২৬, ০১:০৬ পিএম

খাগড়াছড়িতে আলাদা দুর্ঘটনায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৭ মে) মধ্যরাত ও সোমবার (১৮ মে) ভোরে জেলার রামগড় উপজেলার নাকাপা এলাকায় এই ঘটনাগুলো ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন খাগড়াছড়ি সদর উপজেলার শান্তিনগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে শাহ আলম (৩৬) এবং পাবনা জেলার বাসিন্দা মো. রব শেখ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, নিহত রব শেখ একটি দূরপাল্লার বাসের চালক ছিলেন।

স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাত ১২টার পর রামগড় উপজেলার নাকাপার চাষীনগর এলাকায় ঢাকাগামী ‘শান্তি পরিবহন’ নামের একটি বাস থামিয়ে চাকা মেরামত করা হচ্ছিলো। শাহ আলম নামের এক যাত্রী চিকিৎসার জন্য ওই বাসে করে ঢাকায় যাচ্ছিলেন। চাকা মেরামতের সময় ঢাকাগামী ‘শ্যামলী পরিবহন’–এর একটি দ্রুতগতির বাস শান্তি পরিবহনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই যাত্রী শাহ আলমের মৃত্যু হয়। এ ঘটনায় জুনায়েদ (২৫) ও রুবেল কর্মকার (৩৯) নামের আরও দুই যাত্রী আহত হন। রাতেই তাদের উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে সোমবার ভোরে জালিয়াড়া-রামগড় সড়কের নাকাপা বাজারের যাত্রীছাউনীর সামনে থেকে মো. রব শেখ নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নাকাপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কাউছার জানান, নাকাপা যাত্রীছাউনীর সামনে পড়ে থাকা ওই ব্যক্তির ব্যাগে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়। সেই সূত্রেই তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, নিহত ব্যক্তি দুর্ঘটনা ঘটানো শ্যামলী পরিবহনের চালক ছিলেন। দুর্ঘটনার পর বাস রেখে পালানোর সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম জানান, রাতে দুর্ঘটনাকবলিত শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো-ব, ১৫-১১৭৮) এবং শান্তি পরিবহন (ঢাকা মেট্রো-হ, ১৪-২৪২৩) নামের বাস দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত চালক ও সহকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

একাত্তর/এসি
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
গোপালগঞ্জের বাসচাপায় এক দম্পতি নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলার কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে। সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর