কোম্পানীগঞ্জের কুখ্যাত ডাকাত মিশন গ্রেপ্তার

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৮:০১ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জের কুখ্যাত ডাকাত একাধিক মামলার আসামী মিশনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মিশনকে মুছাপুরে ছোটধলি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন মিশন (৩৮) কোম্পানীগঞ্জ  উপজেলার মুছাপুরের মৃত রফিক সওদাগরের ছেলে।

পুলিশ জানায়, বুধবার বিকেলে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও চারটি মামলার পলাতক আসামি মিশনকে গ্রেপ্তারের জন্য কোম্পানীগঞ্জ থানার একদল পুলিশ অভিযানে যায়। কোম্পানীগঞ্জের মুছাপুরে ছোটধলি এলাকা থেকে তাকে আটক করা হলে ডাকাতদলের সদস্যরা তাকে পুলিশের নিকট থেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

পুলিশ আরও জানায়, এসময় পুলিশকে লক্ষ্য করে গুলিও ছুড়ে তারা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এসময় ডাকাত মিশন হাতে থাকা ধারালো দা দিয়ে পুলিশকে আঘাত করার চেষ্টা করে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয় এবং গুলির স্প্লিন্টারে ডাকাত মিশন পায়ে জখমপ্রাপ্ত হয়।

জেলার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান জানান,  গ্রেপ্তারকৃত ডাকাত মিশনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ অপরাধের সাথে কারা কারা জড়িত তাদেরকেও গ্রেপ্তারে অভিযান চলছে।

 

একাত্তর/জো
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর