অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের অভিযোগে শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৯:১১ পিএম

লক্ষ্মীপুরে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকাটিয়া কালিগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার বিকেলে র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার গোলাম মোর্শেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

গ্রেপ্তার যুবকের নাম জোবায়ের হোসেন। তিনি জেলার রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের চর সেকান্দর গ্রামের বাসিন্দা এবং রামগতি উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব।

গোলাম মোর্শেদ জানান, ২০ জানুয়ারি রামগতি উপজেলার চরআলগী ইউনিয়নের চর সেকেন্দার গ্রামের মৌলভী বাজারের এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ওই দুই মাসের অন্তঃসত্ত্বা নারী বাবারবাড়ি যাওয়ার পথে ওই এলাকায় পৌঁছালে জোবায়ের ও তার এক সঙ্গী ধরে নিয়ে ব্যক্তিগত কার্যালয়ের ধর্ষণ করে। এসময় তার সঙ্গী শাহাদাত বাহিরে পাহারায় ছিল। ধর্ষণের পর ঘটনাটি কাউকে না জানাতে তারা হুমকি দেন। এরপর ২৮ জানুয়ারি ভিকটিম বাদি হয়ে দুই জনের নামে মামলা করেন।

তিনি আরও জানান, মামলার পর জোবায়েরকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু হয়। গ্রেপ্তারের পর আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

একাত্তর/এসি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর