বর্তমান চেয়ারম্যান সমর্থকদের হামলায় সাবেকের মৃত্যু অভিযোগ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৯:১৫ পিএম

পিরোজপুরে একটি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের হামলায় সাবেক এক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নে কুড়িয়ার বাজারে এ ঘটনা ঘটে।

নিহতের নাম শেখর কুমার সিকদার (৫৫)। তিনি ওই ইউপির সাবেক চেয়ারম্যান এবং শেখর জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ছিলেন।

শেখরের পরিবার জানায়, সকালে একটি সরকারি প্রাথমিকের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে যাচ্ছিলেন শেখর। পথে ওই এলাকায় বর্তমান চেয়ারম্যান মিঠুন হাওলাদারের লোকজন তাকে মারধর করে। তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিৎসক মৃত ঘোষণা করেন। 

ভাই শঙ্করের অভিযোগ, ওই বিদ্যালয়ের অনুষ্ঠানে মিঠুন হাওলাদারের নাম ওপরের দিকে না লেখায় তিনি ক্ষুব্ধ হয়ে এ কাজ করিয়েছেন।

স্থানীয়রা জানান, এ ঘটনার পর বিদ্যালয়টির বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বাতিল করা হয়। পাশাপাশি স্থানীয় বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফিরোজ কিবরিয়া বলেন, শেখরকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। মৃত ঘোষণার পরও স্বজনরা তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। 

এদিকে মারধরের বিষয়টি অস্বীকার করে চেয়ারম্যান মিঠুন হাওলাদার বলেন, শেখরের কাছে পাওনা টাকা চাইলে তিনি উত্তেজিত হন। এ সময় আমার লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। 

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ গোলাম সরোয়ার বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

একাত্তর/এসি
এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
পিরোজপুর সদরে নিজ ছেলে-মেয়ের খাবারে বিষ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
পিরোজপুরে মাত্র সাত দিনের ব্যবধানে একটি এলাকায় দুটি আলাদা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে একই এলাকা থেকে আরও এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। পরপর এই জোড়া খুন ও নিখোঁজের ঘটনায় পুরো এলাকায়...
পিরোজপুরের এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে তার পুত্রবধূসহ তিনজনের বিরুদ্ধে। পরকীয়ায় বাধা দেওয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পুত্রবধূ ও তার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর