কুমিল্লায় ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৬ পিএম

কুমিল্লায় ছুরিকাঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাছে কুমিল্লা দেবিদ্বার উপজেলার বাগুর বাস স্টেশনের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

নিহত মো. মুছা আলী (৪০) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার উত্তর নাজির পাড়া গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে। তিনি রোহিঙ্গা ক্যাম্পে জুতা ও কাপড়ের ব্যবসা করতেন। মুছা দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামে বিয়ে করেছেন।

নিহতের স্ত্রী নাজিয়া আক্তারের বরাতে পুলিশ জানায়, মো. মুছা বুধবার রাতে পরিচিত এক ব্যক্তির ফোনে কল পেয়ে শ্বশুরবাড়ি থেকে বের হন। রাত ৯টার দিকে তার মোবাইল থেকে তার স্ত্রীর মোবাইলে ফোন করে এক ব্যক্তি জানান, তার স্বামীকে অপহরণ করা হয়েছে। টাকা দিলে ১০ মিনিট পর ছেড়ে দেওয়া হবে। পরে অপহরণকারীদের দেওয়া বিকাশ নাম্বারে ৩০ হাজার টাকা পাঠানো হয়। কিন্তু শেষে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর পায়।

স্থানীয়রা পুলিশকে জানিয়েছে, ঘটনার সময় কয়েকজন যুবক মুছা আলীকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যায়। এসময় কয়েকজন মিলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী রাজিয়া আক্তার জানান, তার স্বামী ঢাকা ও কুমিল্লা থেকে কাপড়, জুতা ও কসমেটিকস নিয়ে কক্সবাজারের উখিয়ার জামতলা রোহিঙ্গা ক্যাম্পের পাশের দোকানে বিক্রি করতেন।

তিনি বলেন, যারা তার স্বামীকে আটক করেছিলো তারা প্রথমে ১০ লাখ টাকা চেয়েছিল, পরে এক আত্মীয়ের মাধ্যমে বিকাশে ৩০ হাজার টাকা পাঠানো হয়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া জানান, নিহতের শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। নিহতের বিরুদ্ধে তিনটি মাদক মামলা চলমান ছিলো। রোববার তিনি কুমিল্লার আদালতে একটি মামলার হাজিরা দিতে এসেছিলেন।

ওসি জানান, ঘটনায় জড়িতরা নিহত মুছার পূর্ব পরিচিত ছিলো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার নেপথ্যে মাদক কিংবা আর্থিক বিরোধ থাকতে পারে, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

একাত্তর/আরএ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর