নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৬ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জের বিল্ডিংয়ের বোরিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দুর্গাপু্রে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন নোয়াখালীর সদর উপজেলার সোনাপুরের শাকিল (২০), নোয়াখালী সদরের উত্তর ওয়াপদার রিয়াজ (২৮) ও কুমিল্লার চান্দিনার কামরুল হাসান (৩০)।

নিহতের স্বজনরা জানান, দুর্গাপুরে পাঁচজন নির্মাণ শ্রমিকের একটি দল বিল্ডিংয়ের বোরিংয়ের কাজ করছিলেন। দুপুর একটার দিকে পাঁচজনের মধ্যে দুইজন চা খেতে যান। আর তিনজন বোরিং ইঞ্জিন মেশিন স্থানান্তর করার সময় লোহার খুঁটির সাথে ওপরে থাকা বিদ্যুতের তারের স্পর্শ লেগে তিন শ্রমিক বিদ্যুতায়িত হন।

স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বর্নি সাহা জানান, দুপুর আড়াইটার দিকে বিদ্যুৎস্পৃষ্টের শিকার তিনজনকে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই বিদ্যুতায়িত তিনজনেরই মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

বেগমগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদিপ্ত নাথ জানান, খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে গিয়েছে থানা পুলিশ। কি কারণে এ তিন মৃত্যু হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

একাত্তর/জো
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর