সাত ফেব্রুয়ারি সাজেকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৫ পিএম

সাজেকে ইউপিডিএফের দুই সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধের ডাক দিয়েছে সংগঠনটি। বুধবার সকাল-সন্ধ্যা সাজেক পর্যটন সড়কে অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করবে সংগঠনটি।

মঙ্গলবার দুপুরে সাজেরে মাচালং এলাকায় নিহত দুই সদস্যের দাহ শেষে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে  ইউপিডিএফ। সমাবেশ ও মিছিল থেকে হত্যার জন্য জেএসএস সন্তু লারমা দলের লোকদের দায়ি করে তাদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।

এদিকে সাজেক থানার সার্কেল এএসপি ও রাঙ্গামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল জানান, ইউপিডিএফ প্রসীত গ্রুপের সদস্য দীপায়ন চাকমা ও আশিষ চাকমাকে হত্যার দুই দিন পর অজ্ঞাতদের আসামি করে সাজেক থানায় মামলা করেছেন দীপায়নের স্ত্রী এশিয়া চাকমা।

চার জানুয়ারি সাজেকের মাচালং ব্রিজ পাড়ায় ইউপিডিএফের দুই সদস্যকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

একাত্তর/এসি
অনিবার্য কারণবশত রাঙামাটি জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র 'সাজেক ভ্যালি' পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় খাগড়াছড়িতে নিরাপদে নিয়ে আসা হয়েছে।
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গভীর জঙ্গলে অভিযান চালিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি গোপন আস্তানার সন্ধান...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর