লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা অস্ত্রসহ আটক

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩১ পিএম

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রাকিব হোসেন সুমনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার ভোরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করা হয় বলে সোমবার রাতে র‌্যাব-১১’র নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার গোলাম মোর্শেদ জানান।

আটককৃত সুমন চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের তুলাতলি এলাকার লোকমান হোসেনের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর অনুসারী হিসেবে পরিচিত।

পুলিশ ও র‌্যাব জানায়, সুমন দীর্ঘদিন ধরে অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছে। তিনি আটক হওয়ার আগেও বেশ কিছুদিন ধরে চন্দ্রগঞ্জসহ আশপাশের এলাকায় চুরি, ছিনতাই, মারামারি ও দাঙ্গা-হাঙ্গামাসহ নানাবিধ অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মামলাসহ অনেকগুলো অভিযোগ রয়েছে।

র‌্যাব-১১’র নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার গোলাম মোর্শেদ জানান, অস্ত্র আইনে সুমনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় এজাহার দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

একাত্তর/জো
নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে দেশীয় মদের দোকানের কর্মচারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদী...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর