অটোরিকশা থেকে নামিয়ে নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৫ এএম

ফেনীতে এক নারীকে অটোরিকশা থেকে নামিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ উদ্ধারের পর তাকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। 

মঙ্গলবার রাত ১০টার দিকে জেলার ছাগলনাইয়া উপজেলার হিছাছড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই নারী জানান, রাতে আমজাদহাট থেকে সিএনজিচালিত অটোরিকশা করে ছাগলনাইয়ায় যাচ্ছিলেন। অটোরিকশাটি হিছাছড়া পৌঁছালে পেছনে থেকে দুটি অটোরিকশা তার গাড়ির গতিরোধ করে। দুই অটোরিকশা থেকে সাতজন নেমে তার গাড়ির চালককে মারধর করে তাড়িয়ে দেয়। এসময় তাকে মুখবেঁধে ব্রিজের পাশের জমিতে নিয়ে দলবেঁধে ধর্ষণ করে। 

তিনি জানান, তার এলাকার সাইফুল, নেজাম, মালেক, হানিফ, হান্নান, লতিফ ও শুক্কুর তাকে ধর্ষণ করেছে। শাস্তি দাবি করে তিনি জানান, তাদের সঙ্গে আগের শত্রুতা রয়েছে। 

ফেনী জেনারেরেল হাসপাতালের চিকিৎসক আসিফ ইকবাল জানান, ভোরে ওই নারী ভর্তি হয়েছেন। এখন চিকিৎসা চলছে। পরীক্ষা শেষে বিস্তারিত বলা যাবে।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম জানান, খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

একাত্তর/এসি
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর