তিনদিনেও নেভেনি চট্টগ্রামের এস আলম সুগার মিলের আগুন

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৮:৫৬ পিএম

তিনদিনেও নেভেনি চট্টগ্রামের এস আলম রিফাইন্ড সুগার মিলের গুদামের আগুন। এখনো আগুন নেভানোর কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। সাথে আছে তিন বাহিনীর সদস্যরাও। 

এদিকে কারখানা থেকে পানি মিশ্রিত কালো রঙের গলিত চিনি খাল-নালা হয়ে পড়ছে কর্ণফুলীতে। এতে পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে। 

মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন অগ্নিকাণ্ডের তদন্তে জেলা প্রশাসন গঠিত কমিটির সদস্যরা। এসময় তারা কারখানা কর্তৃপক্ষের সাথেও কথা বলেন।

এদিকে, কবে নাগাদ আগুন পুরোপুরি নির্বাপণ করা যাবে বিষয়টি নিশ্চিত কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তাদের দাবি অপরিশোধিত চিনি দাহ্য হওয়ায় আগুন নেভাতে সময় লাগছে। পুড়ে যাওয়া চিনি সরাসরি গিয়ে পড়ছে পাশের কর্ণফুলী নদীতে। আগুন নেভাতে ক্রমাগত পানি ছিটিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। 

মিলের চারপাশে ছড়িয়ে পড়ছে পুড়ে যাওয়া চিনি৷ কালো আলকাতরার মতো এ চিনি খাল-নালা হয়ে পড়ছে কর্ণফুলী নদীতে। আর এতে নদীর পানিতে ভেসে উঠছে মাছ। যা দেখতে ভীড় করেছেন স্থানীয়রা। কেউ জাল, কেউবা বিভিন্ন পাত্র দিয়ে ধরছেন নানা জাতের মাছ।


পরিবেশবিদরা বলছেন, গলিত চিনি পানিতে মিশে নষ্ট করছে নদীর পরিবেশ। আর পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় হুমকির মুখে পড়েছে নানা প্রজাতির মাছসহ নদীর জীববৈচিত্র্য। 

উল্লেখ্য, সোমবার বিকেল ৪টার দিকে কর্ণফুলীর মইজ্জারটেক এলাকার এ সুগার মিলে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে প্রথমদিকে কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ১৪টি ইউনিট। পরে তাদের সঙ্গে আগুন নেভাতে যোগ দেয় বাংলাদেশ বিমান, নৌ ও সেনাবাহিনীর দলও।  

এআর
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর