১৫ ঘণ্টা পর চট্টগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৯:১১ এএম

কুমিল্লার নাঙ্গলকোটে রেল দুর্ঘটনার ১৫ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক হয়েছে। ঢাকা-চট্রগ্রামসহ চট্টগ্রামের সঙ্গে যুক্ত সকল রুটেই সকাল থেকে ট্রেন চলছে।

সোমবার সকালে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, ভোর ৫টা ৪০ মিনিটে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়। এরপর অন্য ট্রেনগুলোও নিয়ম মেনেই ছাড়ছে।

সাইফুল ইসলাম বলেন, রাত ২টা ৫৫ মিনিটে উদ্ধার কাজ শেষ হয়েছে। আমরা দীর্ঘ একটি উদ্ধার অভিযানের পর ডাউন লাইনটি ক্লিয়ার করেছি। ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। চট্টগ্রামে আটকা পড়া সব ট্রেন পর পর ছেড়ে আসছে।

তিনি জানান, প্রায় ১৫টির মতো যাত্রীবাহী ট্রেনসহ কয়েকটি মালবাহী ট্রেন আটকা পড়েছিলো। দুর্ঘটনার পর অনেক ট্রেনের শিডিউল বাতিল হয়েছিলো।

সাইফুল ইসলাম জানান, এখনও অল্প কিছু কাজ বাকি আছে।

রোববার দুপুরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় রেললাইন বেঁকে চট্টগ্রাম থেকে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনের কাছে তেজেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার কারণ জানতে এরইমধ্যে রেলওয়ের পূর্বাঞ্চলীয় বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিছুর রহমানকে প্রধান করে ৫ সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া এ দুর্ঘটনায় আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

একাত্তর/আরএ
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর