দ্বীন ইসলামের জামিন নাকচ

আপডেট : ২০ মার্চ ২০২৪, ১২:৩৬ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগের মামলায় জামিন পাননি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম।

বুধবার মঙ্গলবার কুমিল্লার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আবু বকর সিদ্দিকী এ আদেশ দেন।

একদিনের রিমান্ড শেষে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছিলো অভিযুক্ত ওই শিক্ষককে।

আইনজীবীরা জানান, সকালে দ্বীন ইসলামের আইনজীবীরা আদালতে জামিন আবেদন করেন। পরে আদালত তা না মঞ্জুর করেন।

এদিকে দুইদিনের রিমান্ড শেষে অবন্তিকার সহপাঠী ও মামলার আরেক আসামি আম্মান সিদ্দিকীকে কুমিল্লার আদালতে তোলার কথা রয়েছে।

গত শুক্রবার রাতে কুমিল্লা শহরের নিজ বাসায় আত্মহত্যা করেন ফাইরুজ সাদাফ অবন্তিকা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

আত্মহত্যার আগেই নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তার মৃত্যুর জন্য আম্মান ও দ্বীন ইসলামকে দায়ী করেন অবন্তিকা।

তার মৃত্যুর পর মায়ের করা মামলায় দ্বীন ইসলাম ও আম্মানকে গ্রেপ্তার করা হয়। এই দুই আসামিকে রোববার কুমিল্লা জেলা পুলিশের কাছে হস্তান্তর করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এর আগে এক সংবাদ সম্মেলনে অবন্তিকার আত্মহত্যার ঘটনায় আসামিদের আংশিক সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানায় পুলিশ। অভিযুক্ত শিক্ষককে জবি থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। 

আরবি
খাগড়াছড়িতে প্রতীকী পুলিশ সুপার (এসপি) হলেন শিক্ষার্থী নূর ইশরাত জাহান। এক ঘণ্টার জন্য প্রতীকী পুলিশ সুপারের দায়িত্ব নিয়েই খাগড়াছড়ি জেলাকে নারীবান্ধব করতে আর নারীর প্রতি সহিংসতা রোধে...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে দুই মাদক কারবারিকে আটক করেছে শিক্ষার্থীরা।
পটুয়াখালীর কলাপাড়ায় বাজার তদারকি ও ট্র্যাফিক ব্যবস্থাপনার কাজ শুরু করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শৃঙ্খলা ফেরানো ও আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেছে শিক্ষার্থীরা।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর