মেঘনায় নৌকাডুবিতে আরও তিন মরদেহ উদ্ধার, মোট ৬

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৪:৩৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনা নদীতে বালুবাহী বলগেটের ধাক্কায় একটি ভ্রমণ তরী ডুবির ঘটনায় আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে এ ঘটনায় ছয় জনের মরদেহ উদ্ধার করা হলো। এখনও নিখোঁজ আছেন তিন জন।

রোববার বিকেলে ওই তিনজন উদ্ধারের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক।

এখনো যে তিনজন নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ডুবুরিরা।

উদ্ধার তিনজনই নারী জানা গেলেও তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

এর আগে শনিবার দুপুরে উদ্ধার করা হয় মৌসুমি (২৫) ও তার মেয়ে মাহমুদার (৭) মরদেহ। তারা ভৈরব হাইওয়ে থানার পুলিশের কনস্টেবল সোহেল রানার স্ত্রী ও সন্তান।

প্রথমে যে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছিল তার পরিচয়ও শনাক্ত করা গেছে। ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানিয়েছেন ওই নারীর নাম সুবর্ণা (৪০)। তিনি ভৈরবের কমলপুরের বাসিন্দা।

শুক্রবার সন্ধ্যায় জেলার আশুগঞ্জ উপজেলার ভৈরব রেলসেতুর তিন নম্বর পিলারের কাছে বালুবাহী বলগেটের ধাক্কায় একটি ভ্রমণ তরী ডুবে যায়। এ ঘটনায় ওই দিন এক নারীর মরদেহ উদ্ধার করা হয়, নিখোঁজ থাকে বেশ কয়েকজন।

একাত্তর/আরএ
প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর