ঈদে বেড়াতে এসে সন্ত্রাসী হামলার শিকার পুরো পরিবার

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০৩:০৫ পিএম

নোয়াখালীতে ঈদে বেড়াতে এসে একটি পরিবার সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। এসময় দেশীয় অস্ত্রের আঘাত নারীসহ পাঁচ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিন জনকে গুরুতর জখম অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ভুক্তভোগীদের দাবি, জমি নিয়ে বিরোধে এই হামলা চালানো হয়েছে। এসময় একটি প্রাইভেটকারসহ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর এবং নগদ টাকা ও স্বর্ণ লুট করা হয়েছে। 

শুক্রবার বিকেলে জেলার বেগমগঞ্জের শরীফপুরে বাবুনগর গ্রামের বাদশা মিয়া হাজী বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- নুরুল হক (৫৫), সৌদি প্রবাসী ছায়েদুল হক (৫০), জান্নাতুল ফেরদাউস (৩৬)। 

হাসপাতালে চিকিৎসাধীন নুরুল হক জানান, প্রতিবেশী গোলাম সারোয়ার সঙ্গে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। তারা মোট অংকের চাঁদা দাবি করায় ভয়ে পরিবারসহ বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় পালিয়ে  বেড়াচ্ছিলেন। ঈদে পারাবারিক অনুষ্ঠানে যোগ দিতে স্বপরিবারে বাড়িতে এলে গোলাম সারওয়ারে নেতৃত্বে বহিরাগত কিছু কিশোর অতর্কিত হামলা করে। এসময় তাদের তিন জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। তাদের বাধা দিতে এলে জান্নাতুল ফেরদাউসের পরনের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানীর চেষ্টা করাে হয়। এসময় তার গলা থেকে স্বর্ণে চেইন ছিনিয়ে নেয় এবং আমার পকেটে থাকা নগদ টাকাও লুট করে নেয়। 

তিনি জানান, চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা যাওয়ার সময় বাড়ি সামনে থাকা একটি প্রাইভেটকারে ভাঙচুর করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করে। 

তার অভিযোগ, বর্তমানে সন্ত্রাসীরা তাদের মেরে ফেলার বিভিন্ন ধরনের হুমকিসহ নানা ভয় দেখাচ্ছে। এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানায় রাতেই একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের অভিযান চলছে।

একাত্তর/এসি
লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়ের (৮০) ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২১ শিক্ষার্থী। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের একটি হত্যা মামলায় সাইফুল ইসলাম রুবেল (৪২) নামের এক আসামিকে যাবজ্জীবন ও নূর উদ্দিন শমির (৩৫) নামের অপর এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
নোয়াখালীতে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ছয় জন পুরুষ ও ১২ জন নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
ফ্যাসিবাদের পুনরুত্থান হলে কেউ রক্ষা পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
বিশ্বকাপের করুণ বিদায়ের পর জাতীয় দল থেকে পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদোর অবসান ঘটবে, এমন গুঞ্জন যারা ছড়িয়েছিলেন, তাদের মুখে সপাটে চাবুক মারলেন ৪১ বছর বয়সী এই মহাতারকা। জাতীয় দলকে বিদায়...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে অভিযান চালিয়ে এক কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ মো. হানিফ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর