বাঘাইছড়িতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ

আপডেট : ০৩ মে ২০২৪, ১২:৫৭ পিএম

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসে সারাদেশের সাথে বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার ভোররাতে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই টিলা এলাকায় পাহাড়ের বড় একটি অংশ সড়কের ওপর ধসে পরে।

এ ঘটনায় কোন ধরনের হতাহতের খবর পাওয়া না গেলেও সকাল থেকে এ পথে সকল ধরনের যানচলাচল বন্ধ রয়েছে। সড়কের দুই পাশে আটকে পড়েছে বহু যানবাহন।

এদিকে, পাহাড় ধসের খবর পেয়েই ভোর থেকে সড়কের মাটি সরানোর কাজ শুরু করেছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন। বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে. কর্নেল খায়রুল আমিন জানান, খবর পেয়েই ভোর থেকে সড়কের মাটি সরানোর কাজ শুরু হয়েছে। তিনি নিজেই মাটি সরানোর কাজ তদারকি করছেন বলেও জানিয়েছেন এই সেনা কর্মকর্তা।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তার জানান, তারা খবর পাওয়ার পরপরই সেনাবাহিনী ও সড়ক বিভাগের লোকজনকে দ্রুত মাটি সরানোর অনুরোধ করেছেন।  ইতোমধ্যে সেনাবাহিনী কাজ শুরু করেছে।

ভারী যন্ত্রপাতি নিয়ে সড়ক ও জনপথের লোকজনও রওনা হয়েছে এবং তারা পৌঁছালে ৩-৪ ঘণ্টার মধ্যেই যানচলাচল স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইউএনও।

 

একাত্তর/জো
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর