কার্ডধারীদের না দিয়ে টিসিবি পণ্য বিক্রি, দুই দোকানে তালা

আপডেট : ০৩ মে ২০২৪, ০৭:০৫ পিএম

রাঙ্গামাটিতে টিসিবি পণ্য সাধারণ কার্ডধারীদের না দিয়ে দোকানে রেখে বিক্রি করা হচ্ছিলো। খবর পেয়ে দুটি দোকান থেকে বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়েছে। পরে ওই দোকান দুটিতে তালা ঝুলিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার দুপুরে জেলার লংগদু উপজেলার মাইনী বাজারের সুলতান স্টোর ও ইউসুফ স্টোরের গোডাউন থেকে মালামালগুলো উদ্ধার করা হয়।

এর মধ্যে সুলতান স্টোর থেকে ১৯ বস্তা ডাল, সাত বস্তা চিনি এবং ২২ বস্তা চাল উদ্ধার করা হয়। অপরদিকে পাশের দোকান ইউসুফ স্টোর থেকে ২০ বস্তা চালসহ ওই এলাকা থেকে ৯৯ বস্তা চাল উদ্ধার করা হয়।

ইউএনও সাইফুল ইসলাম জানান, মাইনী বাজার লঞ্চ ঘাটে নৌকায় করে টিসিবি পণ্যগুলো ওই দুই দোকানে আনা হয়। ওই পণ্যগুলো সাধারণ কার্ডধারীদের না দিয়ে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়। পরে তার গোয়েন্দা সংস্থার সহযোগিতায় উদ্ধার করা হয়। উদ্ধার মালামাল পাশের ভাসান্যাদম ইউনিয়নের বিতরণের জন্য পাঠানো হয়েছে। 

তিনি বলেন, টিসিবি পণ্য এই মুহূর্তে বাজারে ওঠার কথা নয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিষয়ে জেলা প্রশাসককে লিখিতভাবে জানানো হয়েছে।

একাত্তর/এসি
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বন্যা পরিস্থিতির কোথাও কোথাও কিছুটা উন্নতি হলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর