কুমিল্লায় যুবককে গাছে বেঁধে নির্যাতন

আপডেট : ০৫ মে ২০২৪, ০৯:৪৮ পিএম

কুমিল্লায় টাকা পাওয়াকে কেন্দ্র করে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই যুবকের মা বাদি হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

নির্যাতনের শিকার যুবকের নাম বাইজিদ হৃদয়। তিনি সদর দক্ষিণ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ফল্ডারপাড় গ্রামের বাসিন্দা।

মা বকুল জানান, শনিবার সকালে একই গ্রামের কবির ও তার ভাই জসিম টাকা পাওয়ার অভিযোগ এনে হৃদয়কে মারধর করে জোর করে ঘর থেকে তুলে নিয়ে যায়। এসময় বাধা দিলে তাকে ও শাশুড়িকে মারধর করা হয়।

তার আরও অভিযোগ, এসময় নাকফুল, স্বর্ণের চেন, কানের দুলসহ বিভিন্ন স্বর্ণালঙ্কার লুট করা হয়।

তিনি জানান, হৃদয়কে উঠিয়ে নিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে পরের দিন রোববার স্থানীয় জাকির মেম্বারের কাছে রেখে যায়। 

এদিকে ওই নির্যাতনের ঘটনার একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে হৃদয়কে গাছের সঙ্গে বেঁধে পেটাতে দেখা গেছে।  

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, হৃদয়ের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। জড়িতদের শাস্তি হওয়া উচিত।

অপরদিকে নির্যাতনের কথা স্বীকার করে অভিযুক্ত কবির হোসেন জানান, পাওনা টাকা না দেওয়ার হৃদয়কে মারধর করা হয়েছে। 

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভুঁইয়া জানান, দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

একাত্তর/এসি
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর