কয়লা বোঝাই ট্রাক উল্টে চালকের মৃত্যু

আপডেট : ০৬ মে ২০২৪, ০২:২৩ পিএম

জামালপুরের মাদারগঞ্জে কয়লা বোঝাই ট্রাক উল্টে চালক নিহত ও চালকের সহকারী গুরুতর আহত হয়েছেন। সোমবার সকাল সাতটায় উপজেলার কড়ইচড়া ইউনিয়নের দক্ষিণ ঘুঘুমারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ট্রাকচালক সাইদুর রহমান মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামের মৃত কান্দু ব্যাপারীর ছেলে। আহত সহকারী এনামুল হক কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মন্ডলপাড়া এলাকার শাহ জামালের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ট্রাকচালক সাইদুর ও আহত সহকারী এনামুল ঘুঘুমারি এলাকায় অবস্থিত ভাই ভাই ব্রিকসের ইটভাটায় কয়লা নিয়ে যাচ্ছিলেন। রাতে বৃষ্টি হওয়ায় ইটভাটায় যাওয়ার কাঁচাসড়কটির মাটি নরম হয়ে যাওয়ায় ট্রাকটি একপাশে দেবে গিয়ে উল্টে যায়। এসময় সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে চালক ঘটনাস্থলেই মারা যান এবং সহকারী গুরুতর আহত হন।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহত চালকের মৃতদেহ উদ্ধার করে। আহত সহকারী এনামুল হককে চিকিৎসার জন্য মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

দুর্ঘটনায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেছে এবং কয়লা চারিদিকে ছড়িয়ে পড়েছে বলেও জানান ওসি।

 

একাত্তর/জো
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর