স্বপ্নকে বাস্তব করেছেন প্রধানমন্ত্রী: অর্থ প্রতিমন্ত্রী

আপডেট : ১০ মে ২০২৪, ০৮:২৬ পিএম

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু স্বপ্নই দেখান না, তিনি অসম্ভব স্বপ্নকে বাস্তব করেন। কর্ণফুলীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেল, ঢাকা মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মাসেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট সব আমাদের স্বপ্নের বাস্তবায়ন। বঙ্গবন্ধু টানেল দিয়ে আনোয়ারা থেকে চট্টগ্রাম শহরে ৭ থেকে ৮ মিনিটে পৌঁছে যাই আমরা।

চট্রগ্রামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থ প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান।

এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধব্বিধস্ত দেশ পুনর্গঠনে সর্বাত্মক পরিকল্পনা গ্রহণ ও উন্নয়নের ভিত্তি স্থাপন করে গেছেন। ১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সকল বাঁধা অগ্রাহ্য করে দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধার, সাধারণ মানুষের অধিকার নিশ্চিতকরণে কঠিন সংগ্রাম করেন। এদেশের মানুষের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য, প্রজন্মকে একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়ার জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ প্রতিটি ক্ষেত্রকে সমানভাবে গুরুত্ব দিয়ে মানবকল্যাণে কাজ করে যাচ্ছেন।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা ক্ষেত্রে ৯০ হাজার কোটি টাকা বরাদ্দ, বিনামূল্যে বই বিতরণ, কারিগরি শিক্ষায় ব্যাপক অগ্রগতি এসবই শেখ হাসিনা সম্ভব করেছেন।

এ সময় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন সংক্রান্ত যে দাবি-দাওয়া এসেছে, তা পূরণে প্রচেষ্টা অব্যাহত রাখার অভিপ্রায় ব্যক্ত করেন।

দেশপ্রেমে উদ্বুদ্ধ ও পড়াশোনায় মনোযোগী হয়ে দেশ গঠনে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বানও জানান অর্থ প্রতিমন্ত্রী।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার দেওয়া নতুন বাড়িতে উঠেছেন শাহবাগের ফুটপাতে বসবাস করা গোলাপি বেগম।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ায় দুর্বৃত্তদের অগ্নিসন্ত্রাসে সর্বস্ব হারানো পরিবার ও এক শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। 
হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে বের করতে বিশেষ মানবিক উদ্যোগে যুক্ত হলো দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। নিখোঁজ ব্যক্তিদের জরুরি...
যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত আন্তর্জাতিক জ্বালানি খাতের মর্যাদাপূর্ণ সম্মেলন ‘ওয়ার্ল্ড এনার্জিস সামিট’-এর স্ট্র্যাটেজিক স্টেজে আয়োজিত মিনিস্টেরিয়াল অ্যাড্রেসে বাংলাদেশের অফশোর বা সামুদ্রিক অঞ্চলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর