লংগদুতে সশস্ত্র হামলায় ইউপিডিএফ কর্মীসহ নিহত দুই

আপডেট : ১৮ মে ২০২৪, ০১:১৯ পিএম

রাঙামাটির লংগদুতে সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মীসহ দুইজন নিহতের খবর পাওয়া গেছে।

প্রসীত বিকাশ নেতৃত্বাধীন ইউপিডিএফ এ ঘটনায় সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) গ্রুপকে দায়ী করছে।

শনিবার সকালে লংগদু উপজেলার লংগদু ইউনিয়নের মনপুদি বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইউপিডিএফ সদস্যের বিদ্যাধন ওরফে তিলক চাকমা এবং দুদকছড়া গ্রামের ধন্যমতি চাকমা।

শনিবার সকাল সাড়ে ৮টার মনপুদি এলাকায় একটি ঘরে অবস্থান করছিলেন ইউপিডিএফের সদস্যরা। তারা সাংগঠনিক কাজে সেখানে গিয়েছিলেন।

এ সময় প্রতিপক্ষের সশস্ত্র সদস্যরা বাড়ি ঘেরাও ব্রাশফায়ার করে। এতে ইউপিডিএফ কর্মী বিদ্যাধন চাকমা ও গ্রামবাসী ধন্যমনি চাকমা ঘটনাস্থলে নিহত হন। বিদ্যাধনের বাড়ী বরকল উপজেলার সুবলং ইউনিয়নে। তিনি হাজাছড়া গ্রামের সমমনি চাকমার ছেলে।

লংগদু থানার ওসি হারুনুর রশীদ জানান, দুজন নিহতের ঘটনা শুনেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

এ দিকে ইউপিডিএফ এক বিজ্ঞপ্তিতে ঘটনার জন্য জেএসএসকে দায়ী করে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

কেএসএইচ
রাঙামাটি জেলার কাপ্তাই লেকের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার (১৮ জুলাই) বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আংশিক খুলে পানি নিষ্কাশনের প্রস্তুতি নিয়েছে কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র...
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুন) ভোরে উপজেলার নিলক্ষা ইউনিয়নের হরিপুর ও দড়িগাঁও এলাকায় স্থানীয়...
কুষ্টিয়ায় চুরির ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে তিন জন আহত হয়েছেন।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর