অনলাইনে ইলিশ কিনতে সাবধান!

আপডেট : ২৫ মে ২০২৪, ১২:৪৪ পিএম

চাঁদপুরের ইলিশ মানেই মাছপ্রেমীদের কাছে লোভনীয় একটি ব্যাপার। এই ইলিশের জন্য মৌসুমে শুধু রাজধানী নয় দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ চাঁদপুরের ইলিশ কিনতে চান। অনলাইনেও রয়েছে এই ইলিশ বিক্রির অনেক প্ল্যাটফর্ম। তবে ফেসবুক ব্যবহার করে একটি গোষ্ঠী ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ উঠেছে।  

ইলিশ বিক্রি বিভিন্ন লোভনীয় অফার দিয়ে ক্রেতাদের কাছ থেকে আগাম টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে প্রতারকরা। পুলিশ এসব প্রতারকদের থেকে ক্রেতাদের সাবধান করে ইলিশ বিক্রির ফেসবুক পেজের একটি তালিকা দিয়েছে। চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাথে সমন্বয় করে এই তালিকা তৈরি করা হয়েছে।

পুলিশ বলছে, তালিকাভূক্ত পেজগুলো থেকে ইলিশ কিনলে ক্রেতারা প্রতারিত হবেন না।

সম্প্রতি চাঁদপুর জেলা প্রশাসনের সভাগুলোতে অনলাইনে ইলিশ ক্রয়ে প্রতারণার বিষয়ে অনেক অভিযোগ ওঠে। বিষয়টি গুরুত্ব দিয়ে প্রতিরোধের জন্য কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ‘অনলাইনে ইলিশ ক্রয়ে প্রতারক হতে সাবধান!’ হওয়ার জন্য সতর্কতা হিসেবে এরইমধ্যে প্রচারণা শুরু করেছেন।

জেলা পুলিশ জানায়, ইদানিং চাঁদপুর জেলা পুলিশের কাছে বিভিন্ন মাধ্যমে অভিযোগ আসছে ফেসবুক এ ইলিশ বিক্রির নামে পেজের মাধ্যমে দেশি-বিদেশি ইলিশ ক্রেতাদের বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে, তাজা ইলিশের ছবি দিয়ে, বিভিন্ন লোভনীয় অফার দিয়ে ইলিশ মাছ ও ইলিশের ডিম বিক্রির কথা বলে অগ্রিম টাকা নিয়ে ক্রেতাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে। এমন অভিযোগ পুলিশ অনুসন্ধান করে জানতে পারে, এসব পেজ চাঁদপুর থেকে পরিচালিত নয়।

জেলা পুলিশ অনুসন্ধান করে যেসব পেজ চাঁদপুরের ব্যবসায়ীরা চালায় সেগুলোর একটি তালিকা তৈরি করে। এই পেজগুলো থেকে কেউ প্রতারণার শিকার হয়ে অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে জেলা পুলিশ।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সদস্যদের আওতায় অনলাইন ভিত্তিক তালিকাভূক্ত মাছ ব্যবসায়ীদের ফেসবুক পেজগুলো হচ্ছে- মাছের মেলা, চাঁদপুরের রূপালী ইলিশের বাজার, চাঁদপুর রুপালি ইলিশ, চাঁদপুর ইলিশ বাজার, চাঁদপুর তাজা ইলিমের বাজার (জুরা), চাঁদপুরের ইলিশ, ফ্রেশ পণ্য (Freshponno), আস সুন্নাহ হালাল উপার্জন, রুহামা ফুডস (Ruhama Foods), চাঁদপুর ফিস (Chandpur Fish), মেসার্স আলম ট্রেডার্স, ফ্রেস মৎস্য ভাণ্ডার, তাজা  ফিস, রারজান আক্তার (Rarjan Akter), চাঁদপুরের মাছের বাজার, এক্সসেপশনাল টি অ্যান্ড প্রডাক্টস (Exceptional Tea & Products), পঙ্খীরাজ (Pankhiraz), নগদ বাজার অনলাইন শপিং (Nogodbazar Onlice Shopping), পাঁচ মিশালী, ইলিশ বাড়ি।

তাজা ইলিশ আসল বাজার, ইনটাইম ম্যানেজমেন্ট, খান এন্টারপ্রাইজ, ইলিশ ভাইয়া চাঁদপুর, ইলিশ তনয়া, রূপালী বাজার, মাছ বিচিত্রা, অর্গানিক ভাইয়া, বহরিয়া ফিস।

চাঁদপুর জেলা মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আবদুল বারী জমাদার মানিক বলেন, ইলিশ ও অন্যান্য মাছ বিক্রির জন্য আমরা কিছু পেজের তালিকা করেছি। সেগুলো ছাড়াও তালিকায় অন্তর্ভূক্তির জন্য সমিতির সাথে যোগাযোগ করতে পারবেন।

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তালিকা বর্হিভূত অন্যান্য অনলাইন পেজ থেকে সংশ্লিষ্টদের ইলিশ কেনার বিষয়ে প্রতারণা নিয়ে সতর্ক থাকতে হবে। যেকোনো প্রয়োজনে জেলা পুলিশের হটলাইন নম্বরে (০১৩২০১১৬৮৯৮) যোগাযোগ করতে পারবেন।

কেএসএইচ
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে বসতঘরের সিঁধ কেটে চুরি করতে গিয়ে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে হত্যা করেছে একদল চোর।
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, বড় বড় সবগুলো ঘাটে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে যাত্রীদের কোনো সমস্যা না হয়। ঘাটে যে সব সমস্যা রয়েছে সেগুলোর কাজ চলছে।
চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নে মাদকের টাকা না পেয়ে মা জান্নাত বেগমকে (৪৮) কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে নিজ সন্তান মো. রাকিবের (২৪) বিরুদ্ধে। 
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর