বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ব্যতিক্রমী উদ্যোগ এমপি নাসিমের

আপডেট : ২৮ মে ২০২৪, ০৫:৫৬ পিএম

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ফেনী-১ সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

মুক্তিযোদ্ধাদের প্রধান অতিথি করে নিজ নির্বাচনী এলাকায় সব উন্নয়ন প্রকল্প উদ্বোধনের ব্যবস্থা করেছেন তিনি।

এরই অংশ হিসেবে মঙ্গলবার পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের জংগলঘোনা এলাকার একটি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।

সম্প্রতি স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের অতিথি করে ফেনী-১ আসনের সব উন্নয়ন কর্মসূচি উদ্বোধনের ঘোষণা দেন সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম। তারই ধারাবাহিকতায় জংগলঘোনা এলাকার কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বলেন, বিভিন্ন জায়গায় আগে মুক্তিযোদ্ধাদের অতিথি করায় ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করার কথা শুনেছি। আজকে আমাকে প্রধান অতিথি করে ব্যতিক্রমী নজির স্থাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য। এই অনুভূতি অনেক আনন্দের।

ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম বলেন, যারা এ দেশের জন্য যুদ্ধ করেছেন, তাদের সম্মানিত করার সময় এখনই। আগামী ২০ বছর পর হয়তো আমরা তাদের আর পাবো না। এজন্যই আমার নির্বাচনী এলাকার সব উন্নয়ন কর্মসূচি বীর মুক্তিযোদ্ধাদের মাধ্যমে উদ্বোধন করার উদ্যোগ নিয়েছি। আগামীতে তাদের নিয়ে একটি মিলনমেলা করারও পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব স্তরের বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানেসার ব্যবস্থা নিয়েছেন। তার কাছ থেকে আমি এই শিক্ষা পেয়েছি। আমি নিজেও মুক্তিযোদ্ধার সন্তান।

অনুষ্ঠানে ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেএসএইচ
ফেনীর ফুলগাজীতে গৃহবধূ কাজল আক্তার (৩৫) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে র‍্যাব। আইন প্রয়োগকারী সংস্থাটি বলছে, ঋণের কিস্তির টাকা পরিশোধের জন্য চুরি করতে গিয়েই কাজল আক্তারকে হাত-পা বেঁধে নৃশংসভাবে...
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে পুলিশ পরিচয়ে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের চেষ্টা চালিয়েছে এক যুবক ও তার সহযোগীরা। পুলিশের স্টিকার লাগানো হাইয়েস গাড়ি নিয়ে ওই ছাত্রীকে তুলে নেওয়ার সময়...
ফেনীতে এক ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। প্রত্যক্ষদর্শীদের বায়ানে জানা যায়, প্রথমে একটি অ্যাম্বুলেন্সকে বাসের ধাক্কা এবং...
গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সোনারগাঁয়ে ১০৯ জনকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) আবদেন করেছিলেন আলতাফ হোসেন নামে এক ব্যক্তি। যাচাই বাছাই শেষে কাউন্সিলের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর