রাঙ্গামাটিতে বজ্রপাতে পাঁচ মৃত্যু, এক মরদেহ নিখোঁজ

আপডেট : ১৫ জুন ২০২৪, ০৭:৫০ পিএম

রাঙ্গামাটিতে আলাদা বজ্রপাতের ঘটনায় এক নারীসহ পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এঘটনায় চার জনের মরদেহ উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন একজন।

শনিবার বিকেলে জেলার লংগদু উপজেলার আটারকছাড়য় এক গৃহবধূ ও ভাসাইন্যাদম এলাকায় বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে। 

তাদের মধ্যে আটারকছড়ায় নিহত গৃহবধূর নাম রিনা বেগম (৩৫)। এছাড়া ভাসাইন্যাদম এলাকায় বজ্রপাতে নিহতরা হলেন- জিয়াউল হক (৫০), আক্কাস আলী (৪৫), ওবায়দুল্লাহ (৩০) ও বচ্চু মিয়া (৩০)। তাদের মধ্যে নৌকার মাঝি আক্কস আলীর মরদেহ এখনও পাওয়া যায়নি। তারা চার জনই ভাসান্যদম ইউনিয়নের ভাসান্যদম এলাকার বাসিন্দা।

লংগদু থানার অফিসার ইনসার্জ হারুনুর রশিদ জানান, শনিবার হাটে কাজ শেষে বাড়ি ফেরার পথে লংগদু উপজেলার মাইনী বাজার নামক স্থানে ইঞ্জিন চালিত নৌকায় বজ্রপাতে ঘটনা স্থলে নৌকার চালকসহ চারজন নিহত হয়। এছাড়া আটারকছাড়া এলাকায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে দুটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।

লংগদু উপজেলার চেয়ারম্যান বাবুল দাশ বাবু জানান, বজ্রপাতের খবর পেয়েই আমি ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌকার মাঝির মরদেহ উদ্ধারের তৎপরতা চলছে। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

একাত্তর/এসি
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন মৎস্যজীবী আহত হয়েছেন।
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর