মরদেহ ব্যবচ্ছেদে হাতুড়ি-কুড়ালই ভরসা ফেনীর মর্গে

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৫:১১ পিএম

আধুনিক এই যুগেও হাতুড়ি আর কুড়াল দিয়ে কাটা হয় মরদেহ। এভাবেই দিনের পর দিন কাজ চলছে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে। সেখানকার ডোমরা জানান, জং ধরা এসব যন্ত্রপাতি ব্যবহার করায় নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ আলামত।

এদিকে মর্গে জনবল না থাকায় দিন দিন বাড়ছে ভোগান্তি। সমস্যার কথা স্বীকার করে জনবল বাড়ানোসহ ফরেনসিক বিভাগ চালুর দাবি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষও।

১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে ধাপে ধাপে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নানা পরিবর্তন হলেও লাশকাটা ঘরের কোন পরিবর্তন নেই। এমনকি লাশকাটার প্রক্রিয়াতেও আসেনি নতুনত্ব।

ফেনী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডোম মো. আবদুর রহিম জানালেন, আধুনিক যুগেও মরদেহ ব্যবচ্ছেদে হাতুড়ি-বাটাল আর কুড়ালই ভরসা এখানকার ডোমদের। এমনকি দুইজন ডোম থাকার কথা থাকলেও বছরের পর বছর শূন্য একটি পদ।

তিনি জানান, মর্গে মরদেহ সংরক্ষণের ১০টি ফ্রিজের মধ্যে ছয়টি দীর্ঘদিন ধরে নষ্ট। ফলে বড় কোনো দুর্ঘটনা হলে মরদেহ সংরক্ষণের ব্যবস্থা নেই। কাজের চাপে সহকারী রাখলেও পুরোনো যন্ত্রপাতি দিয়ে কাজ করতে চায় না কেউ।

ডোমের সহকারী আবদুল কাদের জানান, মর্গে মরদেহ নিয়ে এসে ভোগান্তিতে পড়েন স্বজনরাও। ঘণ্টার পর ঘণ্টার পর দাঁড়িয়ে থাকাসহ নানা রকম হয়রানি পোহাতে হয় তাদের।

সমস্যার কথা স্বীকার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী জানান, সেবার মান বাড়াতে আধুনিক যন্ত্রপাতিসহ আরও ডোমের প্রয়োজন।

জেলার ছয়টি থানা থেকে প্রতিদিনই মরদেহ আসে হাসপাতালের এই মর্গে। তবে জনবলের অভাবে ময়নাতদন্ত চলে অবহেলায়। তাই জনবল বাড়ানোসহ উন্নত যন্ত্রপাতির ব্যবস্থা করে সেবা ও সেবার মান বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের।

 

একাত্তর/জো
ফেনীতে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর সময় ট্রাকচাপায় এক এসআরবি (সাবেক র‌্যাব) সদস্য নিহত হয়েছেন। 
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং অন্য আসামি শাহাদাত হোসেন শামীমের...
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের রায় পড়া শুরু করেছে হাইকোর্ট।  
আলোচিত ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর চূড়ান্ত রায় ঘোষণার জন্য সোমবার (২৪ আগস্ট) দিন নির্ধারণ করেছে হাইকোর্ট।
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর