টেকনাফ-সেন্টমার্টিনে নৌযান চলাচল আবার শুরু

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৬:৫২ পিএম

মিয়ানমারের গৃহযুদ্ধের প্রভাবে বাংলাদেশের টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে বন্ধ হয়ে যাওয়া নৌযান চলাচল ৩৩ দিন পর আবার শুরু হয়েছে।

রোববার সকালে টেকনাফ ঘাট থেকে দুটি ট্রলার সেন্টমার্টিনে যায়। আর সেখান থেকে যাত্রী ও মালামাল নিয়ে চারটি ট্রলার ও কয়েকটি স্পিডবোট টেকনাফে ভেড়ে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে। 

দীর্ঘ ৩৩ দিন যান চলাচল আবার শুরু হওয়ায় এক ধরনের ‘অবরুদ্ধ’ সেন্টমার্টিনের বাসিন্দারা তাদের সন্তুষ্টির কথা জানিয়েছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী জানান, সকালে যাত্রী নিয়ে গোলারচর থেকে মালবাহী ট্রলার সেন্টমার্টিন গেছে, আর সেন্টমার্টিন থেকে যাত্রী নিয়েও কয়েকটি স্পিডবোট। 

বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে মিয়ানমারে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে দেশটির সরকারি বাহিনীগুলোর। এর রেশ এসে পড়ছে মিয়ানমারের সীমান্তঘেষা বাংলাদেশ অংশেও। 

গত পহেলা জুন বিকেলে টেকনাফ থেকে পণ্য ও যাত্রী নিয়ে সেন্টমার্টিনের রওনা হওয়া এক ট্রলারকে লক্ষ্য করে মিয়ানমারের অভ্যন্তর থেকে গুলি করা হয়। 

এরপর পাঁচ জুন সেন্টমার্টিন থেকে ফেরার পথে ম্যাজিস্ট্রেটসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ট্রলারকে লক্ষ্য করে একই পয়েন্টে ফের গুলি করা হয়। আট জুন একই জায়গায় আরও এক ট্রলার লক্ষ্য করে গুলি করা হয়। 

আবার ১১ জুন ফের একটি স্পিডবোটকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। আর প্রতিটি ঘটনাই ঘটে বাংলাদেশের অভ্যন্তরীণ জলসীমায়। এরপর থেকেই নিরাপত্তার কথা বিবেচনা করে টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ হয়ে যায়।

এতে জরুরি আসা-যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়ে দ্বীপ ইউনিয়নটিতে দেখা দেয় খাদ্য সংকট। ১২ জুন কক্সবাজার জেলা প্রশাসনের জরুরি সভায় বঙ্গোপসাগরকে ব্যবহার করে যাত্রীদের আসা-যাওয়া ও পণ্য নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়।

এর পরেরদিন ১৩ জুন থেকে টেকনাফের সাবরাং মুন্ডার ডেইল উপকূল ব্যবহার করে শুরু হয় যাত্রীদের আসা-যাওয়া। ১৪ জুন কক্সবাজার শহর থেকে দ্বীপে পণ্য নিয়ে যায় জাহাজ। আর বিকল্প পথ হিসেবে শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনে সীমিত পরিসরে কিছু নৌযান চালানোর সিদ্ধান্ত হয়। তবে ২২ জুনের পর থেকে সেটিও বন্ধ হয়ে যায়। 

আরবি
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর