কুমিল্লায় সংঘর্ষে আহত ছয়

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ০৫:২৬ পিএম

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সঙ্গে মহানগর আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয়জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার দুপুরে কুমিল্লা নগরীর পুলিশ লাইন ও রেসকোর্স এলাকায় সংঘর্ষের এই ঘটনা ঘটে।

সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা কুমিল্লা জিলা স্কুল থেকে থেকে পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে পৌনে ১টার দিকে কুমিল্লা নগরীর পুলিশ লাইন সড়ক দিয়ে শাসনগাছা যাওয়ার সময়েআগে অবস্থান নেয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ইটপাটকেল নিক্ষেপ, গুলি ও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। গুলি ও ককটেল নিক্ষেপের কারণে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় ।

এদিকে কুমিল্লা পুলিশ লাইন এলাকায় ঘটনায় পুলিশ-বিজিবির উপস্থিতি থাকলেও তাদের নীরব ভূমিকায় দেখা গিয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। এতে কুমিল্লা সরকারি কলেজ, মহিলা কলেজ, ভিক্টোরিয়া কলেজ, ইস্পাহানি কলেজ, লালমাই কলেজ, সোনারবাংলা কলেজ, কুমিল্লা জিলা স্কুল, ফয়জুন্নেচ্ছা স্কুল,  কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল, কুমিল্লা হাই স্কুল, কুমিল্লা মডার্ন হাই স্কুলসহ কুমিল্লা নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

এদিকে সকাল ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) এর গাড়িতে আগুন দিয়েছে আন্দোলনকারীরা।

এদিকে কুমিল্লা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সৌরভ চক্রবর্তী নিহত হয়েছে বলে গুজব খবর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার সাইদুর ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যর গুজব রটানো হচ্ছে। কুমিল্লায় কেউ মারা যায়নি।

কেএসএইচ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর