খাগড়াছড়িতে পাহাড় ধসে যান চলাচল বন্ধ

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০২:৪০ পিএম

ভারী বর্ষণে খাগড়াছড়ির আলুটিলার সাপমারা এলাকায় পাহাড় ধসে ঢাকা-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুই পাশে আটকা পড়েছে বহু যানবাহন।

শনিবার সকাল সাড়ে ৭টা ও সকাল ৯টার মধ্যে দুই দফায় এই ধসের ঘটনা ঘটে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ জাকের হোসেন সাংবাদিকদের বলেন, পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়ায় সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। এতে সারা দেশের সঙ্গে খাগড়াছড়ির সড়ক বিচ্ছিন্ন হয়ে যায়।

ফায়ার সার্ভিসের খাগড়াছড়ি ও মাটিরাঙা ইউনিটের সদস্যরা মাটি সরানোর কাজ শুরু করেছেন বলে জানান তিনি। তবে এই কাজ শেষ করতে ‘সময় লাগবে’ বলেও জানান তিনি।

জাকের হোসেন আরো বলেন, সকাল থেকে মাটি সরানোর কাজ করেছে ফায়ার সার্ভিস। তবে আমাদের জনবল কম থাকায় কাজ শেষ করতে সময় লাগবে।

সকাল ১০টার দিকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কাজে যোগ দেয় বলে জানায় ফায়ার সার্ভিস।

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, ভোরে মাটি ধসে যান চলাচল বিঘ্ন হয়। সড়কের ওপর প্রচুর মাটি চলে এসেছে। মাটি সরানোর কাজে ফায়ার সার্ভিসের সঙ্গে আমরাও যোগ দিয়েছি। এটি যান চলাচলের উপযোগী করতে বেশ সময় লাগবে।

কেএসএইচ
শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর