সড়কে বৈদ্যুতিক তারে জড়িয়ে আইনজীবীর মৃত্যু

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০২:০৬ পিএম

কুমিল্লায় বৃষ্টিতে জলাবদ্ধ সড়কে পড়ে থাকা বৈদ্যুতিক ছেঁড়া তারে জড়িয়ে এক আইনজীবীর মৃত্যু হয়েছে।

সোমবার বিকেলে নগরীর সালাউদ্দিন মোড়ের মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সোহরাব হোসেন সোহাগ (৩৫) বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামের নোয়াব মিয়া সর্দারের ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক ছেঁড়া তারে জড়িয়ে পড়েন সোহাগ। এসময় স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের পরিচালক শেখ ফজলে রাব্বি জানান, হাসপাতালে আনার আগেই তার (সোহাগ) মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া জানান, সোহাগ চলতি বছরের মে মাসে জেলা আইনজীবী সমিতির সদস্য হয়েছিলেন।

একাত্তর/আরএ
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
গাজীপুরে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ও অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন এক যুবক। এ সময় বাঁচার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন তার সহযোগী।
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর