এ কেমন প্রতিশোধ!

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৪ পিএম

কাজের কথা বলে হবিগঞ্জ থেকে কুমিল্লায় এক ব্যক্তিকে ডেকে নিয়ে ঘুমের মধ্যেই পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে ওই ব্যক্তিকে যে ঘরে পিটিয়ে হত্যা করা হয়, সেই ঘর থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় একজনকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শুক্রবার সকালে জেলার দেবিদ্বার উপজেলার পিরোজপুর গ্রাম থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম নুরুল ইসলাম (৫২)। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বরকান্দি গ্রামের বাসিন্দা ছিলেন।

আটক ব্যক্তির নাম নোয়াজ আলী। তিনি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বরকান্দি গ্রামের মৃত আবদল আলীর ছেলে।

নোয়াজ আলী জানান, প্রায় চার বছর আগে নুরুল ইসলামের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে শত্রুতার সৃষ্টি হয়। সেই সময়ে নোয়াজের ছেলে শিমুল অসুস্থ হয়ে মারা যায়। তার ধারণা, কবিরাজের মাধ্যমে তাবিজ করে নুরুল ছেলেকে মেরেছে। পুত্র শোকে মারা যান তার স্ত্রীও। প্রতিশোধ পরায়ণ হয়ে গত ২১ সেপ্টেম্বর কাজের কথা বলে নুরুলকে দেবিদ্বারে নিয়ে আসেন। তারপর ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত তিনটার দিকে ঘুমন্ত অবস্থায় পিটিয়ে নুরুলকে হত্যা করেন। পরে ঘুমানোর স্থানেই মাটিতে পুঁতে ফেলেন। 

তিনি বলেন, স্থানীয়রা নুরুলের একটি হাত বাইরে বের হয়ে থাকতে দেখে ঘটনা বিষয়ে পুলিশকে খবর দেয়।

স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস মিয়া জানান, ঘাতক নেওয়াজ পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে। 

একাত্তর/এসি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর