পদত্যাগ দাবি করে প্রধান শিক্ষকের চেয়ারে বসে গেলো ছাত্র

  • শিক্ষার্থীদের অভিযোগ- প্রধান শিক্ষক আওয়ামী লীগ করেন, আছে দুটি বাড়ি।
  • শিক্ষকদের দাবি, কোনোটি শিক্ষার্থীরা প্রমাণ করতে পারেনি।
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৯ পিএম

আওয়ামী লীগের রাজনীতি করেন এবং বিদ্যালয়ের টাকা দিয়ে বিপুল সম্পদ গড়েছেন, এমন অভিযোগ তুলে কুমিল্লায় একটি হাই স্কুলের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেছেন কিছু শিক্ষার্থী। তবে আলোচনায় এসেছে অন্য একটি বিষয়। সেটি হলো- ওই শিক্ষক বিদ্যালয় ত্যাগের পর তার চেয়ারে বসে পড়ে এক ছাত্র। সেখান থেকে ছবি তুলে পোস্ট দেয় ফেসবুকে। লিখে, আমাদের সু-সন্মানিত আলমগীর স্যার কোথায়।’

ঘটনাটি জেলার দেবিদ্বার উপজেলার মোহনপুর উচ্চ বিদ্যালয়ের। গত বৃহস্পতিবার রাত থেকে ওই ছাত্রের ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং প্রচুর সমালোচনা হয়।

প্রধান শিক্ষকের চেয়ারে বসা ছবি পোস্ট করা ছাত্র ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণিতে পড়ে। 

এদিকে ওই শিক্ষার্থীর এমন কাণ্ডে বেজায় চটেছেন অভিভাবকসহ নেটিজেনরা। সোশ্যালে উগড়ে দিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায়। আর বিদ্যালয় পরিচালনা কমিটি জানিয়েছে ব্যবস্থা নেওয়ার দাবি। ক্ষুব্ধ প্রশাসনও।

ভাইরাল ওই ছবিতে দেখা যায়, টেবিলের ওপর থাকা প্রধান শিক্ষক কাজী আলমগীর হোসেনের নেম প্লেট সামনে রেখে সাদা পোশাকে বসে আছে এক ছাত্র। এসময় ওই কক্ষে আর কাউকে দেখা যায়নি। ওই ছবি নিজের ফেসবুকেই আপলোড করে ওই ছাত্র লেখে, ‘আমাদের সু-সন্মানিত আলমগীর স্যার কোথায়।’

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জানায়, বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে। পরে প্রধান শিক্ষক মো. আলমগীর হোসনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করে। 

শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক আওয়ামী লীগ করেন ও বিদ্যালয়ের অর্থে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন। তাই স্বেচ্ছায় তাকে পদত্যাগ করতে হবে। 

খবর পেয়ে প্রথমে দেবিদ্বার সহকারী কমিশনার (ভূমি) এবং পরে দুপুরের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়টির সভাপতি নিগার সুলতানা সেনাবাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। কিন্তু শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের সিদ্ধান্তে অনড় থাকে। পরে বিকাল সাড়ে চারটার দিকে সেনাবাহিনীর সহায়তায় প্রধান শিক্ষক পদত্যাগ না করেই বিদ্যালয় ত্যাগ করেন।

এ বিষয়ে ওই ছাত্র বলে, সবাই অফিস কক্ষ ত্যাগ করার পর আবেগে চেয়ারে বসে ছবি তুলি। এটা আমার ঠিক হয়নি, সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমার ফেসবুক থেকে তা মুছে দিয়েছি। 

প্রধান শিক্ষক কাজী আলমগীর হোসেন বলেন, আমি শিক্ষার্থীদের বলেছি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নই। কোথাও ওই দলের সদস্য পদও নাই। দেবিদ্বারে নাকি আমার দুটি বাড়ি আছে, তাও তাদের প্রমাণ দিতে বলেছি। ওরা প্রমাণ দিতে পারেনি।

প্রধান শিক্ষক বলেন, ওরা হয়তো কারও ইন্ধনে ভুল বুঝে আন্দোলনে নেমেছে। অভিযোগ তদন্তের আগেই পদত্যাগে বাধ্য করা দেশে এখন যেন একটি রীতি হয়ে দাঁড়িয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি নিগার সুলতানা বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে আমরা বিধি মোতাবেক তদন্ত করে ব্যবস্থা নেবো। কিন্তু প্রধান শিক্ষক অফিস থেকে বের হওয়ার পর তারই ছাত্র চেয়ারে বসে ফেসবুকে ছবি পোস্ট দেওয়ার ক্ষমাহীন ধৃষ্টতা দেখিয়েছে। এ বিষয়ে আমরা ব্যবস্থা নেবো। এমন আচরণ মেনে নেওয়া যায় না।

একাত্তর/এসি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর