চট্টগ্রামে চিন্ময় ব্রহ্মচারীকে আদালতে তুলেছে পুলিশ

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১২:১০ পিএম

চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়েছে। 

মঙ্গলবার সকালে কঠোর পুলিশি পাহাড়ায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে নিয়ে আসা হয়। পরে কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে সোমবার বিকেলে ঢাকা বিমানবন্দর থেকে এই ধর্মীয় নেতাকে গ্রেপ্তার করে ঢাকা মহনগর গোয়েন্দা পুলিশ। 

পাঁচ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর সংখ্যালঘু নির্যাতনসহ নানা ইস্যুতে আন্দোলনে নেমে আলোচনায় আসেন চিন্ময়। এক পর্যায়ে তার ডাকা একটি কর্মসূচিতে জাতীয় পতাকার ওপর গেরুয়া পতাকা বাঁধার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা হয় চিন্ময়ের বিরুদ্ধে।

চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছিলেন বিএনপি নেতা ফিরোজ খান। তবে মামলার পর তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি নগরের চান্দগাঁও থানার মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। 

তার অব্যাহতির ব্যাপারে নগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা ইদ্রিস আলী সাংবাদিকদের বলেছিলেন, দলের নীতি ও আদর্শের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে ফিরোজ খানকে অব্যাহতি দিয়েছে দল। তবে ওই মামলাতেই গ্রেপ্তার দেখানো হয়েছে চিন্ময়কে।

চিন্ময় ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। 

এদিকে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, চিন্ময়ের গ্রেপ্তারে ইসকন উদ্বিগ্ন। একই সঙ্গে তার মুক্তিতে ভারতকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইসকন।   

ইসকন চিন্ময়ের বিরুদ্ধে আনা অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে। একই সঙ্গে জানিয়েছে, বিশ্বব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডে তাদের জড়িত থাকার দাবি ভিত্তিহীন এবং অগ্রহণযোগ্য।

একই সঙ্গে ইসকনের এক্স হ্যান্ডেলে এক বার্তায় সংগঠনটির পক্ষ থেকে বলা হয়,  ‘ইসকন বাংলাদেশের অন্যতম প্রধান নেতা শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকায় পুলিশ গ্রেপ্তার করেছে এমন খবরে আমরা উদ্বিঘ্ন। 

বিশ্বের যেকোনো স্থানে সন্ত্রাসবাদের সঙ্গে ইসকনের কোনো সম্পর্ক আছে এমন ভিত্তিহীন অভিযোগ করা নিন্দনীয়। ইসকন ভারত সরকারকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য এবং বাংলাদেশ সরকারের সাথে কথা বলার আহ্বান জানাই।

আমরা চাই বাংলাদেশ সরকার অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিক। এই ভক্তদের রক্ষার জন্য ভগবান কৃষ্ণের কাছে আমাদের প্রার্থনা’।

একাত্তর/এসি
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর