অচিরেই কুমিল্লাকে বিভাগ ঘোষণা: উপদেষ্টা আসিফ

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৬:৪৩ পিএম

স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কুমিল্লা ভৌগোলিক বিবেচনায় বিভাগের দাবি রাখে। তাই কুমিল্লাকে অচিরেই বিভাগ ঘোষণা করা হবে।

শনিবার বিকেলে জেলার নিজ উপজেলা মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে মুরাদনগরবাসীর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় আসিফ বলেন, শেখ হাসিনা কুমিল্লা নামে বিভাগ হবে না বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু কুমিল্লা নামেই বিভাগ ঘোষণা করা হবে। আমরা তা দ্রুত বাস্তবায়ন করবো। এ বিষয়ে কাজ চলছে।

তিনি বলেন, যে কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় আসার মালিক হচ্ছে এ দেশের জনগণ। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে নেতৃত্ব দিতে নিজেদের প্রস্তুত হতে হবে।

এসময় ব্যারিস্টার নাছের আলমের সভাপতিত্বে সংবর্ধনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপদেষ্টার বাবা বিল্লাল হোসেন মাস্টার, মুরাদনগর উপজেলা বিএনপি নেতা কাজী জুন্নুন বশরীসহ বিএনপি, জামায়াতে ইসলামি, হেফাজতে ইসলামির নেতৃবৃন্দ এবং জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের পরিবারের সদস্য ও বিপ্লবীছাত্র জনতা।

এর আগে দুপুরে উপজেলার কবি নজরুল মিলনায়তনে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা আসিফ। 

এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার সচিব মো. নজরুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়ছার, মোহাম্মদ নাজির আহমেদ খাঁনসহ অন্য কর্মকর্তাবৃন্দ

একাত্তর/এসি
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর