রাঙ্গামাটিতে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ পিএম

রাঙ্গামাটিতে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কারা এবং কেন এই হত্যা, তা এখনও জানা যায়নি।

সোমবার (২৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম  ওবায়েদ উল্লাহ (৪৩)। তিনি উপজেলার দুই নম্বর রাইখালী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন বলে জানিয়ে স্থানীয় যুবলীগ।

রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা, স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীরা জানান, সোমবার রাতে ওবায়েদ উল্লাহ কারিগর পাড়া বাজার থেকে নিজের দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। 

তবে এ ঘটনায় কারা জড়িত এবং আগের কোনো শত্রুতা আছে কিনা এ ব্যাপারে কিছুই জানাতে পারেনি পুলিশ ও দলীয় নেতাকর্মীরা।

রাঙ্গামাটির চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল জানান, নিহতের রাজনৈতিক পরিচয় আমরা এখনও পাইনি। খবর পেয়ে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর সিদ্দিকী বলেন, ওবায়েদ রাইখালী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন। হত্যায় কারা জড়িত, তা আমরা এখনও জানতে পারেনি। এই হত্যাকাণ্ডের বিচার চাই।

একাত্তর/এসি
বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর