অনেক আশা-ভরসায় সরকারকে সমর্থন: ব্যারিস্টার খোকন

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৯ পিএম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, অনেক আশা-ভরসা করে অন্তর্বর্তী সরকারকে বিএনপি সমর্থন দিয়েছে। এখন তারা ব্যর্থ হলে বিএনপি ও জনগণ ব্যর্থ হবে। 

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালীর সোনাইমুড়ি হাই স্কুল মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ছয় মাসেও দ্রব্যমূল্য না কমা, বিদ্যালয়গুলোতে এখনও পাঠ্য বই না পাওয়াসহ বিভিন্ন কাজে অন্তর্বর্তী সরকারের ওপর অসন্তোষ প্রকাশ করেন তিনি।

গত ১৫ বছর যারা জনগণের টাকা লুটপাট করেছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে খোকন বলেন, কিছু কিছু দল এখন চাইছে না ভোট হোক। সংস্কারের নামে তারা ক্ষমতায় থাকতে চায়। এতে দেশের ক্ষতি হবে। নির্বাচন দেরিতে হলে স্বৈরাচারের দোসররা দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করবে। কারণ তাদের কাছে অনেক টাকা আছে। এমনটা হলে সরকারের ওপর মানুষের আস্থা উঠে যাবে।

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সোনামুড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব দিদার হোসেন, পৌর বিএনপির আহবায়ক মোতাহের হোসেন মানিক প্রমুখ। 

একাত্তর/এসি
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর