সরকারের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে সন্দেহ: খসরু

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫২ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, আপনাদের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে সন্দেহ ঢুকে গেছে। আপনাদেরও উপদেষ্টাদের কথাবার্তায় মনে হয়, আপনারা কোনো এক দিকে ঝুঁকে যাচ্ছেন। এমনটা হরে জনগণের কাছে আপনাদের আর কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে নোয়াখালী মাইজদীর জেলা জজকোর্ট সড়কে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। 

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,আইন শৃঙ্খলার উন্নয়ন ও দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নোয়াখালী জেলা বিএনপি সমাবেশের আয়োজন করে।

সমাবেশে সংস্কারের গল্প বলে সময় ক্ষেপণের সুযোগ নেই বলে মন্তব্য তিনি বলেন, সম্প্রতি নতুন নতুন কথা শুনছি। কখনও শুনছি আনুপাতিক হারে নির্বাচন, কখনও আগে স্থানীয় সরকার নির্বাচন, পরে জাতীয় নির্বাচন। তারপর তারা সংস্কার করে যাবেন, শেখ হাসিনার বিচার শেষ করে যাবেন। এ সমস্ত কথা বলার সুযোগ নেই। তাদের সেই জায়গায়, সেই দায়িত্ব কেউ দেয় নাই।        

চলমান রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা ক্ষমতা দীর্ঘায়ত করে লাভবান হবেন, হচ্ছেন তাদের বলছি- আপনারা মনে করছেন এ সরকারের একটা অংশ হয়ে গেছেন। এটা হওয়া সম্ভব না। যারা ক্ষমতা দীর্ঘায়ত করার প্রক্রিয়ার মধ্যে ঢুকেছেন তারা সেখান থেকে বের হয়ে আসুন। নির্বাচনের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য মানুষ ১৬ বছর ত্যাগ স্বীকার করেছে।  

তিনি আরও বলেন, আজকে বাংলাদেশ প্রতিটি দিন গণতন্ত্র বিহীনভাবে অতিবাহিত হচ্ছে। মানুষ রাজনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক ক্ষমতা বাহিরে থেকে দিন পার করছে। গণতন্ত্রে জবাবদিহিতায় নির্বাচন ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই।  

জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। 

সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনসহ আরও অনেকে।

সঞ্চালনায় ছিরেন সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ। 

একাত্তর/এসি
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর