মাকে গলাকেটে হত্যার চেষ্টা, বাবাকে জখম ছেলের

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০১:১৮ পিএম

খাগড়াছড়িতে গভীর রাতে ৬০ বছর বয়স্ক মাকে গলাকেটে হত্যার চেষ্টা করেছেন এক ছেলে। তাকে বাধা দিতে গেলে বৃদ্ধ বাবাকেও কুপিয়ে জখম করেছেন তিনি। স্থানীয়দের ভাষ্য, মাদকের জন্য টাকা চাইতে গেলে এই ঘটনা ঘটে। বৃদ্ধ মা-বাবাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই যুবক আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।  

বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাতে পৌনে একটার দিকে জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ক্যাম্পটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম আবুল কালাম কালন। তিনি ওই এলাকার আমেনা (৬০) বেগম ও আব্দুর রহিম (৭০) দম্পতির ছেলে। 

ওই দম্পতির ছোট ছেলে ফজর আলী জানান, দীর্ঘদিন ধরেই মাদক নিয়ে আসছেন কালন। এনিয়ে মা-বাবার ওপর মানসিক নির্যাতনও করছিলেন তিনি। ওই রাতে বাড়ি ফিরে টাকা দাবি করেন। কিন্তু মা-বাবা দিতে রাজি না হলে তাদের ওপর হামলা করেন। ওই দম্পতির চিৎকারে প্রতিবেশীরা তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে চট্টগ্রামে পাঠানো হয়। 

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. তফিকুল ইসলাম তৌফিক বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একাত্তর/এসি
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
আসছে ঈদুল আজহার টানা লম্বা ছুটিতে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত। বর্ষার আবহে অপরূপ রূপ ধারণ করা সিলেটের জল-পাথরের রাজ্য, পাহাড়-মেঘের মিতালির রাঙামাটি এবং...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর