চট্টগ্রামের দুর্বৃত্তরা একটি প্রাইভেটকারের গতিরোধ করে ব্রাশফায়ারে দুই যুবককে হত্যা করেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ওই প্রাইভেটকারে থাকা একজনের দাবি, সন্ত্রাসী ছোট সাজ্জাদকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড।
শনিবার (২৯ মার্চ) দিবাগত রাত পৌনে তিনটার দিকে মহানগরীর বাকলিয়া থানার এক্সেস রোড গুলজার বেগম মোড়ের মুখে এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বাকলিয়া থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন জানান, গভীর রাতে তিন যুবক মোটরসাইকেল করে এসে একটি প্রাইভেটকার গতিরোধ করে। পরে গুলি চালিয়ে তিন জনকে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা দুই জনকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, প্রাইভেটকারে থাকা একজন জানিয়েছে, সম্প্রতি ঢাকায় বসুন্ধরা শপিংমলে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া চট্টগ্রামের সন্ত্রাসী ছোট সাজ্জাদকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার প্রতিশোধ নিতে এই হত্যাকাণ্ড। তবে এখনও এর সত্যতা যাচাই করা যায় নাই।
সুনামগঞ্জে নৌকাডুবি, নারী-শিশুসহ নিহত চার