চট্টগ্রামে লিফট ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৫:১৬ পিএম

চট্টগ্রামে একটি ইস্পাত কারাখানার লিফটের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) জেলার সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায়  জিপিএইচ ইস্পাত নামের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা- কারখানা সংলগ্ন এলাকার মো. মোস্তফা (২৫) ও মিরসরাই উপজেলার মো. রিফাত (২৫)। তারা ঠিকাদারের মাধ্যমে নিয়োগ পেয়ে  দৈনিক মজুরিতে কারখানাটিতে কাজ করতেন।

কারখানা সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে লিফট ছিঁড়ে নিচে পড়ে দুই জন আহত হন। এসময় অন্য শ্রমিকেরা তাদের উদ্ধার করেন। পরে আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মোস্তফার মৃত্যু হয়। আর বেলা ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিফাতও মারা যান।

সীতাকুণ্ড থানার উপ পরিদর্শক মো. নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর