কুমিল্লায় নিখোঁজ দুই শিশুর মরদেহ মিললো পুকুরে

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৪৭ পিএম

কুমিল্লায় নিখোঁজের একদিন পর বাড়ির পাশে একটি মাছে ঘের থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে জেলার লাকসাম উপজেলার পৌর শহরের আট নম্বর ওয়ার্ডের গুনতি গ্রামের একটি পুকুর থেকে ওই শিশু দুটির মরদেহ উদ্ধার করেন স্বজনরা। 

নিহত দুই শিশু হলো- গুনতি গ্রামের পূর্বপাড়ার রুবেল হোসেনের ছেলে জিহাদ হোসেন (৭)। সে গুনতি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। অপর নিহত শিশুর নাম শাব্বির হোসেন মহিন (১০)। সে ওই এলাকার মো. মোহাম্মদ আলীর ছেলে ও গুনতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলো।

শিশুদের পারিবার জানায়, সোমবার (২৮ এপ্রিল) দুপুরের পর থেকেই তারা নিখোঁজ হয়।  বিকেল গড়িয়ে সন্ধ্যার পরও বাড়ি ফিরে না আসায় অনেক খোঁজ করেও তাদের পাওয়া যায়নি। পরে মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি মাছের ঘেরে এক শিশুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা খবর দেন। পরে লোকজন এসে ওই পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

লাকসাম থানার উপ-পরিদর্শক হারুনুর রশিদ জানান, পরিবারের অভিযোগ না থাকায় লাশগুলো দাফনের জন্য পরিবার ব্যবস্থা গ্রহণ করছে। শিশুদের শরীরে কোনো আঘাতের চিহ্ন প্রাথমিকভাবে দেখা যায়নি। 

এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ  নাজনিন সুলতানা বলেন, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। দুই পরিবারের পক্ষ থেকে দুইটি অপমৃত্যুর মামলা হয়েছে।

একাত্তর/এসি
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
দেশের দুই জেলায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে এক স্কুলছাত্র ও এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া নদীতে ডুবে এখনও এক স্কুলছাত্র ও এক দুবাই প্রবাসীব্যাপী মোট দুইজন নিখোঁজ রয়েছেন। 
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর