যুবদল কর্মী শাকিল হত্যাকারীদের ফাঁসি দাবি

আপডেট : ০৩ মে ২০২৫, ০৯:২০ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে আলোচিত যুবদল কর্মী ইয়াছিন আরাফাত শাকিলকে গুলি করে হত্যার ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার পূর্বক ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা। লাবিব নামের এক তরুণকে অপহরণ থেকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে শাকিল নিহত হওয়ার পর থেকে এই হত্যার বিচার চেয়ে সভা-সমাবেশ ও মানববন্ধন অব্যাহত রেখেছে স্থানীয় বাসিন্দারা।

শনিবার (৩ মে) উপজেলার ছয়ানী ইউনিয়নের ছয়ানী উচ্চ বিদ্যালয়ের সচেতন নাগরিক সমাজসহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচিতে স্থানীয়রা বেগমগঞ্জে কিশোর গ্যাং নির্মূল ও অবৈধ অস্ত্র উদ্ধারের আল্টিমেটাম দেন।

এসময় বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সদস্য সচিব ও ছয়ানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী, চনখোলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইয়াকুব হোসেন, ছয়ানী ইউনিয়ন বিএনপির সহসভাপতি নুরী নবী চৌধুরী প্রমুখ।

গত সোমবার (২৮ এপ্রিল) রাতে স্থানীয় গঙ্গাবর বাজারে ৮ থেকে ৯ জন অস্ত্রধারী লাবিব নামের এক তরুণকে অপহরণের চেষ্টা করে। এসময় যুবদল কর্মী ইয়াছিন আরাফাত শাকিলসহ কয়েক জন মিলে সন্ত্রাসীদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে শাকিলকে গুলি করে হত্যা করে। এসময় বড় ভাইকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে শাকিলের ছোট ভাই মোজাম্মেল হোসেন শুভও আহত হন।

পুরো বেগমগঞ্জজুড়ে পাড়া-মহল্লায় গড়ে ওঠা কিশোর গ্যাং নির্মূল ও অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে  ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন, কিশোর গ্যাং নির্মূল ও অবৈধ অস্ত্র উদ্ধার না হলে দল-মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

একাত্তর/আরএ
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে অনুসন্ধানী খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ থেকে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর