তারুণ্যের সমাবেশে যা বললেন তামিম ইকবাল

আপডেট : ১০ মে ২০২৫, ০৯:৩৭ পিএম

চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে বিএনপির তারুণ্যের সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শনিবার (১০ মে) বিকেল সোয়া চারটার দিকে মঞ্চে ওঠেন তিনি।

সমাবেশে তামিম ইকবাল বলেন, ‘আশা করি সবাই ভাল আছেন। আমি পলিটিক্যাল কেউ না। আমি একজন স্পোর্টসম্যান, এক জন চিটাগাংনিয়ান আর এক জন খাঁটি বাংলাদেশি। আজকে এই জায়গায় দাঁড়িয়ে চট্টগ্রামের স্পোর্টস রিলেটেড কিছু কথা বলতে চাই।’

তামিম বলেন, একটা সময় এমন ছিলো যে -ক্রিকেট বলেন, ফুটবল বলেন, অথবা যে কোনো স্পোর্টস বলেন, চট্টগ্রাম থেকে ৬ থেকে ৭ জন জাতীয় দলে প্রেজেন্ট করতেন। শেষ ১০-১৫ বছর ধরে আমরা দেখেছি যে, চট্টগ্রাম থেকে এক জন বা দুই জন ক্রিকেট বা ফুটবল বা যে অন্য যে কোনো ন্যাশনাল টিমে প্রেজেন্ট করছেন, এটার কারণটা খুঁজে বের করা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, কেন চিটাগাংয়ের মত এতো বড় একটা ডিভিশনে আমরা স্পোর্টসম্যান তৈরি করতে পারছি না। আমার কাছে মনে হয়, আপনারা এর উত্তর যদি জানতে চান তাহলে উত্তরটা আপনাদের নিজেদের থেকে দিতে হবে। আপনারা যদি এখন মনে করেন যে, অমুকের কারণে খেলতে পারি নাই তমুকের কারণে খেলতে পারি নাই তাহলে এটা কোন স্পোর্টসম্যানের কথা হবে না। স্পোর্টসম্যানের কথা হবে হয়তোবা আমাদের কোনো একটা ভুল ছিলো, যার কারণে আমি জাতীয় দলে যেতে পারিনি।

তিনি আরো বলেন, আমাদেরকে ওই জিনিসটা আগে মেনে নিতে হবে যে আমাদের কি ভুল ছিলো, আমরা কোন জায়গায় ভালো কাজ করতে পারি, যেভাবে আমরা ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করতে পারি। যেদিন আমরা এই ত্রুটিগুলো বের করতে পারবো, ইনশাল্লাহ দেখবেন যে ঠিক আজ থেকে ১০-১৫ বা ২০ বছর আগে যেভাবে চিটাগং থেকে অনেকেই রিপ্রেজেন্ট করতো বাংলাদেশের বিভিন্ন স্পোর্টসে। আমরা আগের জায়গাটা ফিরে পাবো।

তামিম বলেন, আমার সাথে হেলাল ভাইয়ের কথা হয়, ইসরাফিল ভাইয়ের কথা হয়, হুম্মাম ভাইয়ের কথা হয়েছিলো, যে আমরা কীভাবে করে চিটাগাংয়ের স্পোর্টসকে আগের জায়গায় নিয়ে আসতে পারি। আমি শিওর ওনারা যখন সুযোগ পাবেন তখন ওনাদের বেস্ট রাইট হবে চিটাগাং ইন্টারেস্টটা সবচেয়ে আগে রাখবেন।

যে ধরনের স্পোর্টস হোক না কেনো -ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন যে কোনো স্পোর্টস তারা প্রমোট করবেন। এভাবে চিটাগাং থেকে আমরা আগের দিনে ফিরে যাই। আমি এর চেয়ে আর বেশি কিছু বলবো না, আমি আপনাদের ভালোবাসা পেয়ে খুবই খুশি।

তিনি বলেন, আপনারা জানেন আমার একটি বড় অঘটন হয়েছিলো, আমি মাত্র রিকভার হয়ে ফিরেছি আমার বেশি কথা বলা উচিত না। ধন্যবাদ আপনাদেরকে। এত ভালবাসা পেয়ে আমি ভেরি ভেরি হ্যাপি। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে।

মহাসমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে চট্টগ্রাম মহানগরীসহ বিভাগের ৯৯টি উপজেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশ নেয়।

একাত্তর/আরএ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর