স্বামী হত্যার মামলা তুলে নিতে স্ত্রীকে হুমকির অভিযোগ

আপডেট : ২০ মে ২০২৫, ১১:১৯ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাটি ব্যবসার দ্বন্দ্বে জাকির হোসেন নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার বাদিকে ৭২ ঘণ্টার মধ্যে মামলা তুলে নিতে হুমকি দেওয়া হয়েছে অভিযোগ পাওয়া গেছে। নচেৎ দেওয়া হয়েছে হত্যা হুমকিও।

মঙ্গলবার (২০ মে) বিকেলে নোয়াখালী টেলিভিশন সাংবাদিক ফোরাম কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করে নিহতের স্ত্রী ফাতেমা বেগম হীরা। 

তিনি জানান, ১৩ মে দুপুরে চৌমুহনীর চৌরাস্তার একটি রেস্টুরেন্ট থেকে স্বামীকে কয়েকজন তুলে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে। মরদেহ বেগমগঞ্জের পালোয়ান  পুলের কাছে একটি খালে ফেলে চলে যাওয়ার সময় স্থানীয় জনতা ধাওয়া করে আনোয়ার হোসেন ও আবুল বাসার বাবু নামে দুই জনকে আটক করে পুলিশে দেয়। 

ফাতেমা বেগম জানান, এ ঘটনার সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে হত্যাকারীদের শনাক্ত করে ১৫ মে ৩১ জনকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায়  হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে অভিযুক্তরা বাড়িতে গিয়ে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছেন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে মামলা তুলে না নিলে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। 

এমন ঘটনায় নিরাপত্তাহীনতার ভুগছেন জানিয়ে দ্রুত হত্যকারীদের গ্রেপ্তার দাবি করেছেন তিনি। 

একাত্তর/এসি
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে অনুসন্ধানী খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ থেকে...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর