হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা ছিনতাইয়ে মামলা, গ্রেপ্তার ৯

আপডেট : ২৫ মে ২০২৫, ০৬:৫৭ পিএম

লক্ষ্মীপুরে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে অভিযোগ করে ২৭ জন নামে ও ২০০ জন অজ্ঞাতর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলার পর ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার (২৪ মে) দুপুর ১২টার দিকে জেলার কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রামে অভিযানে আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, থানায় নেওয়ার সময় রাজুর সমর্থকরা পুলিশের গতিরোধ করে ছিনিয়ে নেন। 

এই অভিযোগ এনে রোববার (২৫ মে) সকালে কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র দাস বাদি হয়ে মামলা দায়ের করেন। পরে দুপুরে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- মিলন (৪৮), শেম্ভু চন্দ্র দাস (৬৬), তার স্ত্রী ইরা দাস (৫০), শ্রী ত্রিকূট চন্দ্র দাস (৫২),আবদুর রহিম (২৭), সঞ্জিত চন্দ্র দাস (৪২), নুর আলম (৫৫) হেলাল উদ্দিন (৩২) ও মো. আব্বাছ উদ্দিন (৪০)।  তারা সবাই উপজেলার চরকাদিরা ইউনিয়নের বাসিন্দা। পুলিশের ভাষ্য তারা আওয়ামী লীগ নেতা রাজুর অনুসারী। 

কমলনগর থানার অফিসার ইনচার্জ মো. তৌহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

তিনি জানান, রাজু কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চরকাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। তার বিরুদ্ধে কমলনগর থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

একাত্তর/এসি
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর